ভালো এবং মন্দ
তারিখ: ১ এপ্রিল ২০২৬
আমাদের সমাজের ভালো এবং মন্দের মধ্যে সব সময় একটা বিভেদ থাকবে। এটা শুধুমাত্র আমাদের সমাজ নয়, সারা বিশ্বের যেকোনো জায়গায় আমরা দেখতে পাবো যে, ভালো এবং মন্দের মধ্যে সব সময় একটা দ্বন্দ্ব রয়েছে। সৃষ্টিকর্তা আমাদের এই বিশ্ব তৈরি করার সময় একইভাবে যেভাবে ভালো জিনিস তৈরি করেছেন, ঠিক তেমনিভাবে তার বিপরীতধর্মী খারাপ জিনিসও তৈরি করেছেন। পদার্থ অণু-পরমাণুর মধ্যে আমরা দেখি যে, একদিকে যেমন পজিটিভ কণা রয়েছে, ঠিক তেমনিভাবে তার বিপরীতে নেগেটিভ কণা রয়েছে। এই ভালো এবং মন্দের মধ্যে সামঞ্জস্য করে যেতে হবে।
আমাদের সমাজে অবশ্যই মন্দ লোকজনের আধিপত্যটা বেশি। এর বিভিন্ন কারণের মধ্যে অন্যতম কারণ হলো, আমরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে যাওয়ার কারণে সবাই খুব সারভাইভাল মোডে থাকি। যে কারণে সেখানে প্রায়োরিটিগুলো অন্যরকম থাকে। সেখানে জীবন-মৃত্যুর সমস্যা এবং বেঁচে থাকার বিভিন্ন সমস্যাগুলো বেশি জটিল। তাই সেখানে তাদের ইস্যুগুলো একটু অন্যরকম, যে কারণে মন্দের একটা প্রভাব আমরা বেশি দেখি।
তবে মনে রাখতে হবে যে, অন্যদিকে ভালো কাজ যারা করছেন, তাদেরকেও সমান্তরালে এগিয়ে যেতে হবে। সেই ভালো কাজগুলো যদি না করা হয়, তাহলে মন্দ আরও বেশি আধিপত্য করবে। চোর যেমনভাবে চুরি করা তার বৈশিষ্ট্য, ঠিক তেমনিভাবে পুলিশকেও সেদিকে সজাগ থাকতে হবে। এখানে ভালো মানুষদেরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। চোর তো চোরের মতন কাজ করবে, খারাপ মানুষ তার খারাপ কাজ করবে। কিন্তু ভালো কাজগুলোকে আমাদেরকে দায়িত্বশীলতার মাধ্যম দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে।
এই ক্ষেত্রে ভালো মানুষগুলোর বা ভালো উদ্যোগ যেগুলো সবাই নিচ্ছে, তাদের মধ্যে সমন্বয় করা দরকার। আমরা অনেক সময় ভাবি, অন্যের ভালো হবে ভেবে যে ছোট ছোট উদ্যোগগুলো আমরা নিচ্ছি, সেগুলো কি সবই ব্যর্থ? একদিক দিয়ে ভাবলে মনে হতে পারে যে ব্যর্থ, কিন্তু অন্যদিকে ভাবলে আমরা দেখতে পাবো যে না, তারও কোথাও না কোথাও প্রভাব রয়েছে। একজন লেখক যখন কষ্ট করে একটি লেখা তৈরি করছেন, বই বের করছেন, সেই বইটা হয়তোবা তিনি তার অর্থনৈতিক উপকার পাচ্ছেন না, কিন্তু কোনো না কোনোভাবে সেটা সমাজে তাকে অন্যভাবে উপকার এনে দেবে। অন্যভাবে সেই সমাজে কেউ না কেউ এতে উপকৃত হবে।
এই ব্যাপারটা অনেকটা গভীর। হয়তোবা সমুদ্রের স্রোতের মতন। দূর থেকেও বোঝা যায় না। স্থির হয়ে রয়েছে, কিন্তু ভিতরে চলমান অনেক ধরনের স্রোত। কিছু কিছু স্রোত রয়েছে যেটা এক মহাসাগর থেকে অন্য মহাসাগরে যায়, কিন্তু বাইরে থেকে বোঝা যায় না। তেমনিভাবে আমাদের ভালো কাজগুলো অনেক সময় গভীর থাকে, যা উপলব্ধি করা কঠিন হয়, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। এটা আমার ব্যক্তিগত অনুভূতি।