মশিউরের খেরোখাতা

ভিডিও - শিক্ষা ও ক্যারিয়ার

  • কিছুদিন আগে মিটিং এর উপর একটি ভিডিও বানিয়েছিলাম। মানুষের জন্য কিছু করবার জন্য হাত-পা নিশপিশ করে। বৌ এর ভাষায় “হুদাই কাজ” । তারপরও না করলে শান্তি পাইনা। সেই ভিডিওতে একজন উপকার পেয়ে কমেন্ট করেছেন। এইসব ফিডব্যাক যে কত উৎসাহ দেয় তা যারা আমার মতন হুদাই কাজ করে বেড়ান তারাই জানেন। ধন্যবাদ ফিডব্যাকের জন্য। আপনাদের জন্যই হুদাই কাজগুলি করে যাই। কিছুদিন আগে মিটিং এর উপর একটি ভিডিও বানিয়েছিলাম। মানুষের জন্য কিছু করবার জন্য হাত-পা নিশপিশ করে। বৌ এর ভাষায় “হুদাই কাজ” । তারপরও না করলে শান্তি পাইনা। সেই ভিডিওতে একজন উপকার পেয়ে কমেন্ট করেছেন। এইসব ফিডব্যাক যে কত উৎসাহ দেয় তা যারা আমার মতন হুদাই কাজ করে বেড়ান তারাই জানেন। ধন্যবাদ ফিডব্যাকের জন্য। আপনাদের জন্যই হুদাই কাজগুলি করে যাই।

  • https://youtu.be/MRFNoG0nIQI (৪ জুন ২০২১)

  • বিদেশে উচ্চশিক্ষা বা চাকুরি নিয়ে যাবার জন্য কিভাবে আপনার সিভি তৈরী করে ব্যান্ডিং করবেন?

  • ছাত্রাবস্থায় বাংলাদেশ থেকে বিদেশে যাবার জন্য দুটি প্রধান পথ হল উচ্চশিক্ষা ও চাকুরি। এই দুটি ক্ষেত্রেই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হল ভালো একটি সিভি এবং বিশ্ববাজারে নিজের একটি ভালো ব্যান্ড।

  • ৭ই এপ্রিল ২০২২ তারিখে ঢাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এই বিষয়ের উপর একটি ওয়েবিনার এর আয়োজন করেছিল। অনুষ্ঠানটিতে প্রধান বক্তা ছিলেন "সফল ক্যারিয়ার গড়ার উপায়" বইয়ের লেখক ড. মশিউর রহমান।

  • https://youtu.be/U2rXa8bpLHs

  • লক্ষ্য নির্ধারন করা কেনো গুরুত্বপূর্ণ

  • সফলতা অর্জনের জন্য আমাদের সকলের লক্ষ্য নির্ধারণ করা উচিত আর আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কেন আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন।

  • https://youtu.be/djMGJyLCSXE

  • আপনার বোরিং সময় কে যেভাবে কাজে লাগাবেন?

  • https://youtu.be/SrPsfAJ6RBA

  • "উদ্দেশ্য" কেন গুরুত্বপূর্ণ?

  • ক্যারিয়ার সংক্রান্ত ভিডিও তৈরীর সিরিজে এইবার আলোচনা করেছি "উদ্দেশ্য" সমন্ধে। শুধু মাত্র পেশাগত জীবনেই নয়, ব্যক্তিগত জীবনেও যে কোন কাজের পিছনে উদ্দেশ্যকে সুস্পষ্টভাবে নির্ধারণ কর খুব প্রয়োজন। আমি অনেক সময়েই দেখিছি, মিটিং এ অনেক সময় ধরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু আসলে কি উদ্দেশ্যে যে আমরা মিটিং এ এসেছি তা ভুলে বসে থাকি। আমার নিজের জীবনের একটি ভুল থেকে উদাহরণ দিই। আমি তখন একটি গবেষনা ল্যাবে কাজ করি। আমাদের ল্যাবের সাপ্তহিক মিটিং এ আমি একসময় হালকা স্ন্যাকস এর ব্যবস্থা করেছিলাম। যদিও আসলে আমাদের উদ্দেশ্য ছিল গবেষণার কাজ কেমন চলছে- তা নিয়ে সবার সাথে কোঅরডিনেট করা। এই খাবার পরিবেশন করার কারণে ধীরে ধীরে দেখা গেল আমরা সবাই সেই সপ্তাহে কি খাবার খাব- তা নিয়ে খুব ব্যস্ত। বিশেষ করে ইন্টার্নি এর ছেলেমেয়েরা গবেষনার কাজের থেকে চাদা তোলা ও মেনু এর সিলেকশনের কাজ নিয়েই বেশী ব্যস্ত। পরে বসের সাথে আলোচনা করে "উদ্দেশ্য" টা নিয়ে আমরা আবার নতুন ভাবে সেট করলাম। নাশতা বাদ দিলাম এবং আলোচনার ফরম্যাট নতুন করে সাজালাম। এইভাবে "What is the purpose?" এবং উদ্দেশ্যগুলিকে ঝালাই করে নিলে সুফল পাওয়া যায়।

  • https://youtu.be/keosXvCe4Eo

  • কিভাবে LinkedIn আপনার পার্সোনাল ব্র্যান্ডিং বৃদ্ধিতে সাহায্য করে।

  • https://youtu.be/w7wJxnGHOPc

  • পড়াশুনায় ভালো করার কৌশল: একটি ক্লাশের জন্য কিভাবে প্রস্তুতি নিয়ে ফোকাস থাকবেন?

  • https://youtu.be/g--2cFbm6ug

  • কিভাবে নিজের সাথে প্রতিযোগীতা করে সফল হবেন?

  • প্রতিযোগিতা অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিকভাবেই হাজার হাজার কোটি কোটি বছর ধরে সেই প্রোসেসের মধ্য দিয়েই আমরা এগিয়ে এসেছি। সেটিকে অস্বীকার করার কোন সুযোগ নেই। প্রতিযোগিতা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।

  • ছেলেবেলায় আমাদের শেখান হয় ক্লাসের সবার সাথে প্রতিযোগিতা করে প্রথম হতে কিংবা সামনে এগিয়ে থাকতে। সময়ের সাথে সাথে আমরা সব সময়ই অন্যের সাথে প্রতিযোগিতা করতে অভ্যস্ত হয়ে পড়ি। শৈশবের গন্ডি পেরিয়ে বড় হয়ে প্রতিযোগিতা করতে থাকি বন্ধুদের সাথে, প্রতিবেশীর সাথে, সহকর্মীর সাথে, ভাই/বোন কিংবা আত্মীয়ের সাথে।

  • প্রাকৃতিকভাবে আমরা এই মডেলে অভ্যস্ত হলেও এই মডেলটি সুস্থ কোন মডেল নয়। কেননা সেখানে বৈষম্য হয়। দূর্বলের সাথে প্রতিযোগিতা করে আমরা নিজেরা ভালো করতে পারিনা। আবার বেশি শক্তিশালী প্রতিযোগির সাথে প্রতিযোগিতা করে আমরা ক্লান্ত হয়ে বিষন্নতায় ভুগি। অসুস্থ প্রতিযোগিতা করতে যেয়ে - সম্পর্কগুলিকে নষ্ট করে ফেলি।

  • আমি মনে করি, প্রতিযোগিতা হবে আমার নিজের সাথে। পূর্বের “আমি” এর সাথে বর্তমানের “আমি” এর। গতবছর কিংবা গত মাসের “আমি” এর থেকে - এখন এই “আমি” কতটুকু এগুতে পারলাম। সেই হিসাবে নিজের মানদণ্ডে নিজেকে বিচার করতে পারবো। নিজের সাথে নিজেই প্রতিযোগিতা করেই আমরা সুস্থভাবে - সফল ও সার্থক হব। সফল হবে আমাদের কাজ ও প্রোজেক্টগুলি।

  • তাই চলুন প্রতিযোগীতা নিজের সাথে করি। অতীতের আমি এর সাথে বর্তমানের আমি এর।

  • https://youtu.be/C7Qgp9OoYb4

  • ক্যারিয়ার টিপস| personal branding| পারসোনাল ব্রান্ডিং এর জন্য LinkedIn ব্যবহার!

  • ১ম পর্ব: https://youtu.be/dXEkiUg6rqw

  • ২য় পর্ব: https://youtu.be/dFlNJd\_nGFM

  • ৩য় পর্ব: https://youtu.be/soBgZiZ7qdQ

  • ৪র্থ পর্ব: https://youtu.be/yqp7bJUyPWM