সিভি এর সুন্দর ফরম্যাট: europass
যেহেতু শিক্ষাকত করি, সেই সূত্রে আমার ছাত্র/ছাত্রীদের CV নিয়ে কাজ করতে হয় ।
মি যদিও CV এর থেকে resume এর সাথে বেশী পরিচিত কেননা এটি আমেরিকাতে বেশী ব্যবহৃত হত। বাংলাদেশে র CV এর ফরম্যাট টি দেখে আতকে উঠলাম কেননা এটিতে এমন কিছু তথ্য ব্যবহার করা হয় যেটি বাহিরের বিশ্বে কল্পনা করা অসম্ভব। যেমন আমাদের এইখানে সবাই CV তে তার বাবা-মা এর নাম লিখে এমনকি ধর্ম ও অন্যান্য তথ্য রাখে যেটির সাথে চাকুরির এর কোন সম্পর্ক থাকে না। এছাড়া আমাদের বাংলাদেশের CV গুলি কোন স্ট্যান্ডার্ড মেনে চলেনা। অনেক আগে bdjobs এর ফাহিম ভাইয়ের সাথে এই ব্যাপারে কথা হচ্ছিল। কিন্তু উনিও বল্লেন যে আসলেই আমাদের একটি সুনির্দিস্ট স্ট্যান্ডার্ড এর অভাব রয়েছে। এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পাবার জন্য আমি ইউরোপের বহুল ব্যবহৃত একটি ফরম্যাট Europass ব্যবহার করি। এটি একটি সুনির্দটিস্ট ফরম্যাটে থাকে।
Europass কি? (উইকিপিডিয়া থেকে)
Europass is an EU initiative to increase transparency of qualification and mobility of citizens in Europe. It aims to be a Life Long Learning Portfolio of documents containing the descriptions of all learning achievements, official qualifications, work results, skills and competencies, acquired over time, along with the related documentation. The five Europass documents are the CV, Language Passport, Europass Mobility, Certificate supplement and Diploma supplement, sharing a common brand name and logo and aim to make a person's skills and qualifications clearly understood throughout Europe.
যারা মাইক্রোসফট ওয়ার্ডে CV তৈরী করবেন তারা সরাসরা এই টেম্পলেটটি ব্যবহার করতে পারেন।
তবে আমি সরাসরি অনলাইনেই তৈরী করার পরামর্শ দিব।
বিস্তারিত দেখুন: http://europass.cedefop.europa.eu/europass/home/vernav/Europass+Documents/Europass+CV.csp
(৯ মে ২০১০)