মশিউরের খেরোখাতা

"মুভিং লাইব্রেরি" একটি উদ্যোগ

তারিখ: ৭ মে ২০২৪

"মুভিং লাইব্রেরি" নামে একটি উদ্যোগ আমি নিয়েছি যেখানে একটি বই পড়ে পড়ার শেষে সে বইটি আরেকজনকে উপহার দিবেন। এই কারণ হলো একটি বই পড়ার পরে আমরা সাধারণত সেলফে রেখে দিই এবং দীর্ঘদিন সেই বইটা পড়ি না। কিন্তু আমরা কখনো ভেবে দেখি না, এই বইটা যদি অন্য কারো হাতে পড়ে তাহলে তিনি সেই বইটি পড়তে পারবেন।

মুভিং লাইব্রেরির কনসেপ্টটা হল, বইটি এক হাত থেকে অন্য হাতে যাবে এবং একে অপরকে বই উপহার দেওয়ার মাধ্যমে বই পড়ার প্রতি উৎসাহ দেয়া হবে। যখন আমরা অপরকে বইটা দেব তখন কেন বইটা তাকে দিচ্ছি বা এই বইটা পড়ে আমার কেমন লেগেছে ?-সেই অনুভূতিটা আমরা যদি শেয়ার করি তাহলে সেটি আমাদের নলেজ শেয়ার এর জন্য ভালো হবে। আবার অনেক সময় আমরা বই কিনে সেলফে ফেলে রাখি, সময় পাই না কিংবা আলসেমি করে পড়া হয়ে উঠে না। মুভিং লাইব্রেরী কনসেপ্টে যেহেতু বইটি আরেকজনকে উপহার দিতে হবে তাই বইটি পড়ে সমাপ্ত করার প্রতি এক ধরনের লক্ষ্য থাকে।

এই মুভিং লাইব্রেরী সমন্ধে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না।