মশিউরের খেরোখাতা

বিশ্ববিদ্যালয় ও গবেষণা: vonair

বাংলাদেশে এসে আইপি টেলিফোন নিয়ে কাজ শুরু করেছিলাম। আর তখনই Vonair এর সাথে পরিচয়। পরিচয়টি শুরু হয়েছিল Grameen Solutions এর CTO শাফকত উল্লাহ এর মাধ্যমে। পরে একসময় আজিজ ভাইয়ের সাথে পরিচয় হল। যারা vonair সমন্ধে জানেননা তাদের জন্য বলছি। vonair একটি সাধারণ সফটওয়্যার কম্পানির মতনই কিন্তু তারা মূলত কাজ করে IP কমিউনিকেশন এর উপর। SIP, মোবাইল, PSTN এর কমিউনিকেশন সিস্টেমের উপর তারা সলিউশন তৈরী করে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আমার এক ছাত্র গত বছর (Fall Semester 2009) vonair এ ইন্টারনি করার ইচ্ছে প্রকাশ করলে আমি সানন্দে তাকে উত্সাহ দিই। এইভাবে তার কাজের মাধ্যেমই Vonair এর সাথে আমাদের কাজ শুরু হয়। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলির সাথে ইন্ডাস্ট্রি এর যৌথ কাজের নজির খুব কম অথচ সামনের বিশ্বে টিকে থাকতে হলে বিশ্ববিদ্যালয় - সরকার - ইন্ডাস্ট্রি এর সাথে যৌথ উদ্দ্যোগ বা collaboration বাড়াতে হবে। আর সেই পথেই আমারা একটি সম্মৃদ্ধ দেশ আমরা গড়তে পাড়ব।