০৭: কফি চ্যাট (২৫ অক্টোবর ২০১৯)
তারিখ: ২৫ অক্টোবর ২০১৯
(আমি আমার ক্যারিয়ারের অর্ধেক সময় গবেষক ও বৈজ্ঞানিক হিসাবে কাজ করে, পরবর্তিতে ইন্ডাস্ট্রি বা কর্পোরেটে যোগদান করি। আমার সেই অভিজ্ঞতা সিরিজ আকারে লিখছি এইখানে। ক্যারিয়ার বিষয়ে কোন প্রশ্ন থাকলে ইনবক্সে লিখুন)
লিংকডইন সহ অন্যান্য সোসাল মিডিয়া তে পরিচয় হাবার পরে, শুধু পরিচিত হবার মাধ্যেই সীমাবদ্ধ রাখলাম না, সেই পরিচয়টিকে ইনগেজমেন্ট বা ভ্যালু এড এর চেষ্টা করতে লাগলাম। যার সাথে পরিচিত হচ্ছি শুধু মাত্র চাকুরি পাবার জন্য বা নিজের প্রয়োজনে ধান্দাবাজি নয়, সম্পর্কে যে আমি কিছু ভ্যালু আড করতে চাচ্ছি তা যে অপরজন বুঝতে পারে। পরিচিত এই লোকজনের সাথে কফি শপে যেয়ে গল্প করে আরো জানার চেষ্টা করতে লাগলাম। আবার লিংকডইনে যে মানুষজনের সাথে পরিচিত হচ্ছিলাম তাদের সাথেও পরবর্তিতে কফি শপে গল্প করে আরো ভালোমতন পরিচিত হবার চেস্টা করতে লাগলাম।
ইমেইল টেম্পলেট:
আমি যখন কাউকে কফির জন্য নিমন্ত্রণ করি, তখন নিম্নের টেম্পলেট টি ব্যবহার করি,
Hey !
Thank you for adding me to your network. It's a pleasure to be acquainted with you. :) I see that you have a very vast knowledge in your field, that is largely of my professional interest too, and I was wondering if we can have a chat over a coffee one of these days, in order to share our experiences and ideas on the subject? My office is near XYZ and living in XYZ areas, but can meet pretty easily anywhere around the city. Please let me know if you like the idea and have some time next week.
Thanks, Best Regards.
এইভাবে কারো সাথে সরাসরি পরিচিত হবার আগে তার বিস্তারিত প্রোফাইলটি দেখে নিতাম। তার আগ্রহের বিষয় কি, সেখানে কি নিয়ে আলোচনা করব, সেটা আগে থেকেই হোমওয়ার্ক করে নিতাম। এমন ভাবে অনেকের সাথেই পরিচিত হলাম। কফিশপে গল্প করে শুধু সেইখানেই শেষ নয়। পরবর্তিতে তার আগ্রহের বিষয়গুলি তাকে জানাতাম। আমার ইন্ডাস্ট্রির কোন ইভেন্ট এর খবর থাকলে সেটাও শেষ করতাম। তবে এইভাবে দেখা করার ক্ষেত্রে সব সময় মনে রাখা উচিত যেন তা ইন্সরেন্স বিক্রির মতন হয়ে না দাড়ায়। অর্থাত সেই পরিচয়টি কোন ভাবে বিক্রি করার প্রবনতা। আমি চেষ্টা করতাম আমাদের পরিচয়টি যে উভয়ের জন্য ভ্যালু এড করে। আমার সাতে সম্পর্কটি যেন তার জন্যও কোন ভ্যালু এড করে। অনেক সময় পরিচয় হত স্টার্টআপ বা উদ্যোক্তাদের। যাদেরকে পরিচয় করে দিতাম ইনভেস্টরদের সাথে। এইভাবে তাকে উপকার করার চেষ্টা করতাম। এইভাবে গুনগত পরিচয় তৈরীর মাধ্যমেই শক্তিশালি নেটওয়ার্ক করা সম্ভব। এই কৌশলগুলি জানার জন্য নেটওয়ার্ক এর কিছু বই পড়তাম।
একটিভ ও প্যাসিভ নেটওয়ার্ক
অনেকেই মনে করে যে আমি খুব ব্যস্ত, আমার হাতে সময় নেই নেটওয়ার্ক করার। আসলে নেটওয়ার্ক মূলত একটি দীর্ঘমেয়াদী কাজ, নেটওয়ার্কিং কারার প্রোসেসে খুব দ্রুত ফলাফল নাও পাওয়া যেতে পারে। কিন্তু এই কাজটি সব সময়ই চালিয়ে যেতে হবে। সাধারণত নেটওয়ার্ক কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি।
১. একটিভ বা প্রতাক্ষ্য নেটওয়ার্কিং: আমরা প্রোফেশনার কনভারেন্স, ট্রেড শো ইত্যাদি যেসব নেটওয়ার্ক। এটি একটিভ কেননা এখানে যারা আসে তারাও মূলত পরিচিত বা নেটওয়ার্কিং করতেই আসে। তাই এখানে সহজে এবং দ্রুত নেটওয়ার্ক করাটি সহজ হয়।
২. প্যাসিভ বা পরোক্ষ নেটওয়ার্ক: পথ চলতে চলতে যে সমস্ত মানুষের সাথে পরিচয় হয়। কোন বন্ধুর বাসাতে, ট্রেন স্টেশনে কিংবা কোন সামাজিক অনুষ্ঠানে। যদিএ এটি একটু ধীর গতিতে হয়, তারপরেও এর গুরুত্ব কিন্তু কম নয়।
ফলোআপ
লিংকডইন কিংবা ইভেন্টে যাদের সাথে আমার নেটওয়ার্ক হোত আমি পরবর্তিতে অবশ্যই তাদের সাথে পুনরায় যোগাযোগ করি এবং এটিকে অভ্যাসে রূপান্তর করে ফেলেছিলাম। তাদের বিজনেস কার্ড কোথাও ফেলে রাখলাম তা নয়। আমার কাছে প্রতিটি বিজনেস কার্ডই এক একটি খনি। কখনই অবহেলায় সেটি রেখে দিতাম না। ফলোআপ করার সময় নিম্নের পয়েন্টগুলি খেয়াল রাখতাম,
-
ভ্যালু দেয়া: সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপকার হবে এমন কিছু ভ্যালু দেবার চেস্টা করা। মনে করা যাক সামনে কোন ইভেন্ট হবে যা হয়তো লোকটি বা প্রতিষ্ঠানটির জন্য উপকারে আসবে, সেই ক্ষেত্রে লোকটিকে জানান।
-
নিজের সমন্ধে নতুন কোন তথ্য। আগে আলোচনায় বলা হয়নি এমন কোন তথ্য নতুন করে জানাতে পারেন।
-
সেই লোকটি কোন একশন দিতে হবে, যেমন কোন বিষয় সমন্ধে কমেন্ট জানা।
-
শুধু মাত্র ঈদ কার্ড বা নববর্ষের কার্ড দেয়াই নয়। কোন ভ্যালু দেবার চেষ্টা করা।
-
লোকটি কিংবা তার প্রতিষ্ঠান কোন পুরষ্কার পেলে তার ধন্যবাদ জানান। এতে বোঝা যাবে আপনি সেই লোকটিকে ফলো করছেন বা গুরুত্ব দিচ্ছেন।
-
তৈল মর্দন করতে যাবেন না। দেশীয়া কায়দায় তৈল মারা থেকে দূরে থাকুন।
-
I read this article and though of you. এই জাতীয় লিংকও দিতে পারেন।
-
I have good news and wanted to let you know about it. এই জাতীয় কথায় জানাতে পারেন যে আপনার নতুন কোন তথ্য। তবে এই ক্ষেত্রে যে শুধু মাত্র আপনার প্রচারই হবেনা। অনেক সময় সেটা মাধ্যমে নতুন কোন সুযোগ তৈরী হতে পারে।
-
পরামর্শ চাওয়া। যে পরামর্শটি সেই লোকটি দিতে পারে।
Published on 25 Oct 2019