মশিউরের খেরোখাতা

প্রবাসী (২০২৩)

তারিখ: ১ জুলাই ২০২৩

কবিতা: প্রবাসী

তুমি কি দেখেছ ? বনভূমিতে বড় গাছের উপর হেলিয়ে পড়ে থাকা গুল্ম গাছ।

আমি দেখেছি- প্রবাসীদের, রক্তের আত্মীয় দেশ ছেড়ে আত্মার আত্মীয় বানিয়ে একাকিত্ব ভুলে থাকার কি নিদারুণ কষ্ট।

পদ্মা পাড়ের কবি বলে গুল্ম গাছগুলির মতন, ঠিকানা তৈরির কি নিদারুণ চেষ্টা।