বাংলাদেশে ইলার্নিং
অনেক জানেন হয়তো যে আমি ই-লার্ণিং বা ই-শিক্ষা নিয়ে কিছু কাজ করছি। মূলত moodle ও অন্যান্য ফ্রেমওয়ার্ক গুলি কিভাবে ব্যবহার করা যায় তার উপর। কিছুদিন আগে খান একাডেমি এর মতন করে বিজ্ঞানী.org একাডেমি তৈরী করার কথা ভাবি এবং কিছুটা তৈরী করছি। http://biggani.com/content/view/1433/174/ তবে আমার মনে হল, আমাদের বাংলাদেশের সবথেকে বড় সমস্যা হল "শিক্ষা" এবং শুধু মাত্র এটিকে ফোকাস করলেই বা গুরুত্ব দিয়ে কাজ করলেই অন্যান্য সমস্যাগুলোর সমাধান করা যায়। BDOSN এর অনেকেই উইকিপিডিয়ার সাথে কাজ করেন, এবং অনেকের সাথেই আমি কথাগুলি বলে বুঝতে পেরেছি যে ইউকিপিডিয়া জাতীয় উদ্দ্যোগ আমাদের দেশের সামগ্রিক শিক্ষা ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করতে পারে। ইউকিপিডিয়ার ফ্রেম ওয়ার্ক ব্যবহার করে আমরা বাংলাদেশের শিক্ষার একটি ফ্রেম তৈরী করতে পারি। যেখানে ক্লাশের ছেলে মেয়েরা তাদের ক্লাশ ভিত্তিক শিক্ষার উপকরণগুলি পাবে। মনে করা যাক, পঞ্চম শ্রেণীর জন্য বিষয় অনুসারে সেখানে পড়াশুনার সহায়ক হবে এমন উপকরণগুলি আমরা রাখতে পারি। এই উপকরণগুলিকে আমরা বলি, Learning modules যেগুলি reusable কেননা অনলাইন ভিত্তিক হবার কারণে বারবার ব্যবহার করা যায়। কুমিল্লার কোন শিক্ষক সেখানে তার ক্লাশ নোট রাখলেন। দেখা গেল সেটিতে কিছু ভূল রয়েছে। যা খুলনার কোন ছাত্র আপডেট করে দিল। ইউকিপিডিয়ার ফ্রেমওয়ার্ক ব্যবহার করে তা আমরা খুব সহজেই করতে পারি। অনলাইনে ছড়িয়ে থাকা শিক্ষার উপকরণগুলি ব্যবহার করে এটি যাত্রা করতে পারে। পরবর্তিতে আরো কনটেন্ট আমরা যোগ করতে পারি। অনলাইনে শিক্ষার উপকরণগুলি আমরা এইভাবে একত্রিত করতে পারলে আমরা শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি কাজ করতে পারবো। গ্রাম থেকেও ছেলেমেয়েরা উপকরণগুলি kiosk এর মাধ্যমে একসেস করতে পারবে। অফলাইনে সিডি বিতরণ করতে পারবো। আমি কিছুটা খুজলাম তবে পেলাম না। শুধু মাত্র Edu tech নামে একটি সাইট পেলাম যা কিছুটা এইরকম কাজ করছে। http://edutechwiki.unige.ch/en/Main\_Page মশিউর বিজ্ঞানী.org open source education material for Bangladesh
তারিখ: ৫ জানুয়ারী ২০১১