মশিউরের খেরোখাতা

আমার নারা কোসেন

যখন ঘড়ির ঘন্টার কাটা রাত ৩টা হল৷ চোখটা ঘুমে কাতর, তখন আমার রিসার্চের কাগজ লিখা শেষ হল৷ পাশের রুমে উকি মেরে দেখি আমার সহপাঠি, ওমাকি তখনও তার রিসার্চের শেষ পাতা লিখে যােছ৷ একদম কোনায় রয়েছে আমাদের কম্বিউটারের রুমটি৷ আমাদের পুরো ডিপার্টমেন্টের সবথেকে নোংরা রুম হিসাবে পরিচালিত৷ অথচ এই রুমটি তে অনেক রাত একা একা কম্বিউটারের সামনে বসে থেকেছি৷ মেঘলা দিনে প্রবল বর্ষণে জন্য যখন কাস ছুটি হয়ে গেছে, তখন নিজের রুমে বসে কবিতার বই নয়, এই রুমে আমার হিরোসিমা এর বন্ধু কপোতের সাথে নেটওয়ার্কে পযধঃ করতাম৷ এই ভাবে অনেক আড্ডা মেরেছি৷ ওকে সবসময়েই অনলাইনে পেতাম৷ আগামি কালকেই আমাদের রিসার্চ কাগজ জমা দিবার শেষ দিন৷ আর এভাবে এই রুমে আসা হবেনা৷ কত স্মৃতি , কত মধুর কথা৷ সেই রুমের ঠিক পাশেই রয়েছে আমার রিসার্চ রুমটি৷ আমার সাথে আমার আরো ৪জন সহপাঠি সেখানে রিসার্চ করতো৷ তবে আমার রিসার্চের বিষয়বস্তু সম্ব র্ণ আলাদা বলে কালে ভাদ্রে সেখানে সবার সাথে দেখা হত৷ ঠিক কোনায় রয়েছে আমার টেবিলটি৷ তার পাশেই আমার ইউনিঙ্ ওয়াকস্টেশনটি৷ একবছর আগে, প্রথম এই রুমে আসার পরই, টেবিলের এক কোণায় বড় অরে বাংলাতে আমার নামটি লিখেছিলাম৷ আমার জাপানিজ বন্ধুরা ওমন অর দেখে অবাক হয়ে চেয়ে দেখতো আর আমাকে অনুরোধ করতো তাদের নামটি বাংলাতে লিখে দিবার জন্য৷ টেবিলটার উপর রিসার্চ সম্বর্কিত অনেক বই রেখেছিলাম৷ একটা গীতবিতান ও রেখেছিলাম৷ গত পরশু থেকে এই টেবিলটি ফাঁকা হতে শুরু করেছে৷ আমাদের রিসার্চ প্রেজেন্টেশনের পর আর এখানে আসা হবে না৷ আজ এত রাতেও পুরো ডিপার্টসেন্ট গমগম করছে৷ মনেই হেছ না এই গভীর নিশীথ রাতে সারা পৃথিবী ঘুমিয়ে আছে৷ আর আমি একএকা করিডোরে হাটছি৷ আজই শেষ দিন৷ চারিদিকে বিদায়ের সেহনাজ বাজছে৷ দোতালাতে উকি মেরে দেখলাম বেশ হৈ চৈ৷ টিভি গেমে খেলা চলছে৷ আর তাদেরকে ঘিরে রেখেছে অন্যান্য বন্ধু রা৷ ছাদে উকি মেরে দেখি, পরিষ্কার আকাশে ভরাট মেঘের মেলা৷ ছাদের এক কোণেই রয়েছে আমার সোলার প্যাণেলটি৷ গত এক বছর আগে এটি বানিয়েছিলাম৷ আমার নিজস্ব ডিজাইনে তৈরী করা৷ গত এক বছর ধরে সপ্তাহে ৩দিন করে সকালথেকে বিকাল পর্যন এই সোলার প্যাণেলের কার্যকারিতা মাপজোক করতাম৷ অনেক বৃষ্টির দিনে ভিজে ভিজে মাপতে হয়েছে৷ আজ রাতে আকাশের দিকে তাকিয়ে ফেলা আসা অনেক

কথাই মনে পড়ছে৷ এই নারাতে আমি আমার জীবনের সাড়ে ৩টি বছর কাটালাম৷ আমার পরিবার পরিজন ছেড়ে আমার এই প্রবাস জীবনে৷ এই ছাদে বসেই আমি আমার প্রথম কবিতা সংকলণ “বসন্ত” বাহির করি৷

তারিখ

১৮ ফেব্রুয়ারী ১৯৯৮