মশিউরের খেরোখাতা

ল্যাবভিউ

গবেষনার কাজের জন্য আমাকে প্রায়ই বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ন্ত্রন করা ও তথ্য সংগ্রহ করার জন্য প্রোগ্রামিং এর কাজ করতে হয়। প্রথম দিকে সি পোগ্রামিং ভাষা ব্যবহার করলেও পরবরর্তিতে নতুন নতুন যন্ত্রপাতি দিয়ে দ্রুত কাজ করা বেশ কঠিন হয়ে পড়ে। সহজে ও দ্রুত পোগ্রাম করা যাবে এমন সিস্টেমের জন্য খোঁজ করছিলাম। আমেরিকায় থাকার সময় ল্যাবভিউ নামে একটি সলিউশনের নিয়ে কাজ করার সুযোগ হলো। এরপর যন্ত্রপাতির অটোমেশনের জন্য ল্যাবভিউ আমি প্রচুর ব্যবহার করছি। ল্যাবভিউ একধরনের গ্রাফিক্স প্রোগ্রামিং। মনে করা যাক আপনি সি প্রোগ্রামিং ভাষায় লিখছেন, আপনাকে পর্যায়ক্রমে প্রোগ্রাম করতে হবে। কিন্তু ল্যাবভিউতে সেরকম ভাবে কোড না লিখে বিভিন্ন আইকন ও ফ্লোচার্টের মাধ্যমে প্রোগ্রাম লিখতে হয়। তাই যারা প্রোগ্রামিং করতে ভয় পান ও জটিল মনে করেন, তারা ল্যাবভিউ ব্যবহার করে মজা পাবেন, কেননা এখানে সবকিছুউ লেগো তৈরী করার মত। আমি দেখেছি যারা কখনও কম্পিউটার নিয়ে কাজ করেনি, তারাও খুব সহজে এটি দিয়ে গ্রোগ্রাম করতে পারছে। আমরা মানুষেরা যেভাবে চিন্তা করি ও পর্যবেক্ষন করি বা visualizaiton করি, তেমনভাবেই ল্যাবভিউ দিয়ে প্রোগ্রাম তৈরী করা যায়। আর কোন যন্ত্রকে নিয়ন্ত্রন কিংবা তার থেকে তথ্য সংগ্রহ করা - যাকে আমরা data acquisition বলি তা ল্যাবভিউ দিয়ে খুব সহজেই করা যায়। যন্ত্রপাতি কম্পিউটারে সংযোগ করার পরে ড্রাইভার জাতিয় সমস্যাগুলি ল্যাবভিউ খুব সহজে সমাধান করে। ল্যাবভিউ হল সফটওয়্যার, কিন্তু কম্পিউটার দিয়ে সুইচ, এনালড কিংবা ডিজিটাল তথ্য ইনপুট-আউটপুট করার জন্য আপনার প্রয়োজন হবে কোন একটি হার্ডওয়্যারের। আমি ছোট খাট কাজে LabJack যা কম্পিউটারের USB দিয়েই সংযোগ করা যায়, তা ব্যবহার করি।

তবে সমস্যা হল ল্যাবভিউ একটি বাণিজ্যিক সফটওয়ার এবং এর লাইসেন্স ফি অনেক। যারা কম খরচের কিংবা ওপেনসোর্সের কোন সমাধান চান তাদেরকে পরিচয় করিয়ে দিব পাইথনের সাথে। পাইথন একটি অপেনসোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যদিও পাইথন এর ইন্টারফেস ল্যাবভিউ এর মতন নয়। তারপরেও পাইথন ব্যবহারের সংখ্যা দিন দিন বাড়ছে। বিস্তারিত এর জন্য দেখুন:

"

৬ সেপ্টেম্বর ২০১১