ভালোবাসার ক্ষমতা (২০২৪)
তারিখ: ২৪ মে ২০২৪
বাংলাদেশ নিয়ে তোমরা যতই হতাস হওনা কেন। যতই দূর্ণীতিতে ছেয়ে যাক দেশটি, যেমন করে কালবৈশাখি ছেয়ে ফেলে আকাশ।
তারপরেও আমি বলবো- এই দেশের মানুষগুলির মাঝে এমন একটি জাদু আছে যা আমি কোথাও পাইনি।
সেটি কি শুনবে? তবে শোন- এই দেশটির মানুষগুলির হৃদয় খুঁজে তুমি পাবে- ভালোবাসার এক অদ্ভুত ক্ষমতা।
পরকে আপন করে নেবার, কিংবা - কোন কারণ ছাড়াই কাউকে ভালোবাসার এক অদ্ভুত জাদুর ক্ষমতা।
যতই তুমি উন্নত দেশ দেখ, তাদের থাকতে পারে- অর্থ, আভিজাত্য, বংশ, রক্ত ও চামড়ার গৌরব। থাকতে পারে ট্রিলিয়ন ডলারের রিজার্ভ, এটম বোম কিংবা সামরিক শক্তি।
এই দেশটির মানুষদের সেসব কিছুই না থাক। সেই ভালোবাসার ক্ষমতা দিয়ে, সেই ভালোবাসার শক্তি দিয়ে, এরা জয় করে নিতে পারে সব কিছুই।
সারা বিশ্ব ঠিক একদিন বুঝবেই এই দেশটির মানুষদের সেই অদ্ভুত ভালোবাসার ক্ষমতা। সেই কথাটা এই পদ্মাপাড়ের কবি, হলফ করে বলতে পারে।