ফটোব্লগ ০৩ - অলি বার বার ফিরে যায় (২০০৬)

“অলি বার বার ফিরে যায়” গানটি মনে পড়ল হটাৎ এক বিকেলে যখন নদীর ধারে পা ফেলতেই দেখলাম কিছু মৌমাছি ফুলের উপর লুটিয়ে পড়েছে। ফুল ও মৌমাছির যে সখ্যতা তা সৃষ্টির এক অপরূপ শোভা। বিশাল এই প্রকৃতির মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অসাধারণ সৌন্দর্য লুকিয়ে রয়েছে যা দেখবার জন্য একটু সচেতন দৃষ্টির প্রয়োজন, যা আমার ক্যামেরায় বন্দী হয়েছে।