মশিউরের খেরোখাতা

০৪: মানুষের সাথে যোগাযোগ ও নেটওয়ার্ক করা (২৯ সেপ্টেম্বর ২০১৯)

তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০১৯

বিজ্ঞানী বা প্রযুক্তিবিদ হিসাবে কাজ করার সময়ে আমার ধারনা ছিল যে এত মানুষের সাথে পরিচয় হয়ে কি হবে? আমি যদি ভালো কোজ করি এবং দক্ষতা অর্জন করি তবে সেই দক্ষতাই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যারা মূল্যায়ন করবে তারা মূল্য দিলেই হল। এত মানুষের সাথে পরিচয় হবার কোন প্রয়োজন নেই। যেমন বিজ্ঞানীরা মনে করে আমি যদি পাবলিকেশন ঠিকমতন করি তবে তাতেই চলবে, এত মানুষের সাথে পরিচয় সেখানে কোন গুরুত্ব বহন করে না।

কিন্তু সেই ভুলটি ভাঙ্গলো, প্রোফেসর সাইফ ভাইয়ের কথায়। সাইফ ভাই বর্তমানে আমেরিকার বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউসি ডেভিস এ শিক্ষাকতা ও গবেষনার সাথে যুক্ত। তিনি একদিন কথায় কথায় বলছিলেন,

আমার বাগানে যদি ভালো আপেল আমরা তৈরী করি, তবে শুধু তা হলেই হবেনা। সেই আপেলগুলির মার্কেটিং করে তা বিক্রি করতে হবে, নতুবা বাগানেই সেই আপেলগুলি পচে নষ্ট হবে। আর সেজন্য প্রচুর নেটওয়ার্ক করার প্রয়োজন আছে

তার কথাটি আমাকে খুব প্রভাবিত করল। আমি নেটওয়ার্ক করার শুরু করলাম।

লিংকডইন: আমি প্রথমেই যে কাজটি করলাম তা হল আমার লিংকডইন কে ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য পুনরাই নতুন করে সাজালাম। সিভিকে যেভাবে আবার লিখতে হয়েছিল, তেমনি লিংকডইন-কেউ সাজাতে হল। প্রথমে পরিচিত যাদের চিনি তাদের সাথে সংযুক্ত হলাম। এরপরে সেখান থেকে খুজে বের করলাম আমি যে ইন্ডাস্টিতে কাজ করতে চাই, সেই বিষয়ে যারা লিডার বা প্রভাবশালি তাদের সাথে সংযুক্ত হলাম।

লিংকডইনে প্রোফাইল বিস্তারিত লিখুন:

অনেকেই লিংকডইন বা অন্যান্য পেশাগত নেটওয়ার্ক এর সাইটে নিজের প্রোফাইল সম্পূর্ণ ভাবে লিখেননা। যদি সেই প্লাটফর্মটিকে আপনার প্রোফেশনাল নেটওয়ার্ক এর জন্য ব্যবহৃত করেন তবে তা সম্পূ্ণ করুন। কেননা আপনার প্রোফাইলটি আপনার ব্যান্ড হিসাবে মানুষ দেখবে। মানুষজন যত বিস্তারিত আপনার সমন্ধে জানতে পারবে, তত বেশী তাদের জন্য আপনার সাথে নেটওয়ার্ক করতে সুবিধা হবে।

লিংকডইন কিন্তু ফেসবুক নয়: অনেকেই লিংকডইন এবং ফেসবুকের মধ্যের এই পার্থক্যটি বুঝেনা। বাংলাদেশের যেহেতু ফেসবুক প্রচলিত, অনেকেই লিংকডইনকে ফেসবুক মনে করে ভুল করে। মনে রাখবেন ফেসবুক হল আপনার প্রোফেশনার বা পেশাগত জীবনের জন্য নেটওয়ার্ক। এটি ঠিক ব্যক্তিগত জিনিসপত্র শেয়ার করার জন্য নয়। নিম্নে তেমন কিছু টিপস দিচ্ছি,

  • লিংকডইন আপনার ব্রান্ডিং করার জায়গা। আপনি আপনাকে কিভাবে অন্যের কাছে তুলে ধরতে চান, সেটা আপনার মতন করেই ব্রান্ডিং করুন।

  • ব্রান্ডিং করার জন্য সেই বিষয় সম্পর্কিত লেখা পোস্ট করুন।

  • বসকে তেল মারা জন্য লিংকডইন ব্যবহার করবেন না। কেননা আপনি যে তৈলমর্দনকারি তা আপনার পেশাগত ব্যান্ডিংকে নষ্ট করে ফেলবে।

  • ধর্ম ও রাজনৈতিক পোস্ট দিবেন না।

  • কাউকে ছোট করা, গালাগালি করার জায়গা লিংকডইন।

সবার সাথেই নেওয়ার্ক করুন: অনেকে মনে করে যে আমি যে বিষয় নিয়ে কাজ করি সেই বিষয়ের লোকজনের সাথেই নেটওয়ার্ক করলেই হবে। আসলে নেটওয়ার্ক করার জন্য এমন বাছ বিচার না করাই ভালো। কেননা অনেক সময়েই অন্য বিষয়ের লোকজনের সাথে নেটওয়ার্ক করার মাধ্যমেই নেটওয়ার্ক করার উদ্যেশ্য সফল হয়। অপরজন্য বেকার বলে তার সাথে লিংকডইন এ সংযুক্ত হবার প্রয়োজন নেই, এমনটি মনে করতে পারেন। কিন্তু আজকে যে বেকার সে একদিন ভালো অবস্থানে আসবে, সুতরাং তাদের সাথে যোগাযোগের মাধ্যমেও আমরা সুফল পেতে পারি।

নেটওয়ার্ক মানে পরিচিত হওয়া নয়: অনেকে লিংকডইন এ শুধু মাত্র পরিচিত লোকজনে সাথে সংখ্যা বাড়ানোর দিকে লক্ষ্য থাকে। কিন্তু শুধু মাত্র পরিচিত হলেই হবেনা। পরিচয় হল প্রথম স্টেপ। কিন্তু সেখানে থেমে থাকলেই চলবেনা। সেই পরিচিত লোকজনের সাথে ইনগেজড হতে হবে। এবং সেই সংযুক্ত হওয়াটাকে কাজে লাগাতে হবে। তারা সেসব পোস্ট করছে, বা লিখছে সেখানে কমেন্ট করুন ও প্রশ্ন করুন।

Posted at Facebook on 29 Sep 2019