সিঙ্গাপুরে পহেলা বৈশাখ উৎযাপন (২০১২)
তারিখ: ১৪ এপ্রিল ২০১২
শুভ নববর্ষ। আজ পহেলা বৈশাখ ১৪১৯। বাঙালীর ঐতিহ্য ধরে রাখার জন্য সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় BLLS এর উদ্দ্যোগে বৈশাখী মেলা ও বর্ষবরণ অনুষ্ঠান। এ উপলক্ষে মেলার আয়োজন করা হয়। মেলার বিভিন্ন স্টলে বাঙালী খাবার, পান্তা ইলিশ, ভর্তা, পিঠা এবং বাংলাদেশের পোষাকসহ বিভিন্ন সামগ্রী বিক্রি হয়। স্কুলের শিক্ষীকা, ছা্ত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। সিঙ্গাপুরে বসবাসরত বাঙালীদের মিলনকেন্দ্র হয়ে উঠে এই মেলাটি। বাংলাদেশ থেকে সম্প্রতি আগত বনলতা সাহিত্য পরিষদের উপদেষ্টা জনাব এস. এম. মোর্শেদ একটি স্বরচিত কবিতা আবৃত্তী করেন।


ছবি: (বামে) মেলার উদ্দ্যোক্তাদের সাথে এস. এম. মোর্শেদ (ডানে) সাংস্কৃতিক অনুষ্ঠানের দৃশ্য