মশিউরের খেরোখাতা

১৩: নোট নেবার পদ্ধতি (১৩ নভেম্বর ২০১৯)

তারিখ: ১৩ নভেম্বর ২০১৯

(আমি আমার ক্যারিয়ারের বৈজ্ঞানিক থেকে পরবর্তীতে ইন্ডাস্ট্রি বা কর্পোরেটে যোগদান করি। আমার সেই অভিজ্ঞতা সিরিজ আকারে লিখছি এইখানে। ক্যারিয়ার বিষয়ে কোন প্রশ্ন বা পরামর্শ এর প্রয়োজন হলে যোগাযোগ করুন)

ছাত্র জীবন থেকে শুরু করে পেশাগত জীবনে সব জায়গাতেই নোট নেবার প্রয়োজন হয়। কি আলোচনা করছি তা ভুলে না যাবার জন্য সংরক্ষণ করে রাখার জন্যই আমরা নোট করি। তবে অনেকে আবার নোট না নিয়েই মস্তিষ্কেই সবকিছু স্মরণ করে রাথতে পারে। কিন্তু আমরা সাধারণ মানুষেরা নোট না নিলে পরে খুব সহজেই ভুলে যায়। প্রফেশনাল জীবন থেকে শুরু করে ব্যাক্তিগত জীবনে সফল হবার জন্য ভালো নোট নিন। এখানে এই নোট নেবার পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

আমার নোট নেবার পদ্ধতি

যদিও ঠিক ক্যারিয়ারের সাথে সরাসরি সম্পর্কিত নয়, তারপরেও নোট নেবার গুরুত্ব অনেক বেশী বলে তার কিছু কৌশল এইখানে লিখতে চাচ্ছি। অনেকই মিটিং এর সময়ে কোন রকম নোট নেন না। অনেকেই মনে করেন, নোট নিয়ে কি হবে। কিন্তু আমাদের স্মৃতি শক্তি খুবই দুর্বল। আমার এক সহকর্মী বলেছিলেন যে, মিটিং এর পরের দিনই আমরা এর শতকার ৫০ ভাগ অংশই ভুলে যাই, এক সপ্তাহ পরে ৮০ ভাগ ভুলে যাই আর ৩ মাসের সবটাই ভুলে যাই। আমি মানছি যে কিছু কিছু অংশ আমাদের মনে থাকে হয়তো, কিন্তু স্মৃতির উপর এমনভাবে ভরসা করাটা খুব কঠিন। অন্তত আপনি যদি গুরুত্বপূর্ণ কোন মিটিং বা আলোচনায় অংশ নেন।

মিটিং বা আলোচনার সময় আমি এনালগ ও ডিজিটাল সব ধরনের মাধ্যমই ব্যবহার করি। তবে এনালগ পদ্ধতি বা সাধারণ কাগজ কলমে নিতেই আমি বেশি সাচ্ছন্দ বোধ করি। প্রিন্সটন বিশ্ববিদ্যাবিদ্যালয়ের পাম মুলার বলেছেন যে আমরা যতই ডিজিটাল প্রযুক্তি নিয়ে হৈ চৈ করি না কেন, আমাদের মস্তিষ্কে মনে রাখার জন্য সনাতন পদ্ধতিতে নোট নিলেই তাতে বেশী সুফল পাওয়া যাবে। এই সম্পর্কিত বেশ কিছু প্রবন্ধ পাবেন নিম্নে, https://www.npr.org/2016/04/17/474525392/attention-students-put-your-laptops-awayhttps://www.rd.com/culture/taking-notes-pen-paper/

আমি কাগজে কলমে লিখতে পছন্দ করি। এই ব্যাপারে আমার কিছু কৌশল হল,

  • আমার পছন্দের খাতার সাইজ হল B5, কেননা এই সাইজের খাতা সহজে ব্যাগে ঢুকানো যায়, এবং বহন করেত সুবিধা।

  • ভাজ করে রাখতে সুবিধা বলে আমি ডাবল রিং স্পাইরাল খাতা ব্যবহার করি।

  • সাদা খাতা কিংবা গ্রাফ খাতা ব্যবহার করতে পছন্দ করি। গ্রাফ কাগজে সহজে ইঞ্জিনিয়ারিং ড্রইং ড্রাফট ও ফ্রো আকঁতে সুবিধা হয়।

  • আমার বাগে সব সময় একটা খাতা রাখি, যেন কোনো কিছু নোট করতে ভুলে না যাই ।

  • কাগজ না থাকলেও Samsong Note কিংবা iPad পেন্সিল এ ডিজিটাল আকারে নোট নিই ।

  • কাগজে নোট নিবার করে তা ছবি তুলে রাখি, যা ব্যাকগ্রাউন্ড এ গুগল পিকচার এ ব্যাকআপ নিয়ে নেয় এবং সব প্লাটফর্ম থেকে একসেস করা যায়।

  • ডিজিটাল নোট নেবার ক্ষেত্রে আমার পছন্দ হলো গুগলের কিপ এবং Tiddlywiki যেটা নিয়ে পরে আলোচনা করবো।

দ্রুত নোট নেয়া ও রিভিও করা:

এই কৌশলটি শিখেছি ক্যাডেট কলেজে। সেই সময়ে একটি বই পড়ছিলাম দ্রুত নোট নেবার পদ্ধতির উপর। এর কৌশলটি হল,

  • দুটি খাতা ব্যবহার করা।

  • প্রথম খাতাতে দ্রুত পয়েন্টগুলির শব্দ ও ফ্লো হাতে এঁকে নেয়া। মূল অংশগুলি যেন পরে উদ্ধার করা যায় তাই পয়েন্ট ও শব্দ লেখার প্রতি জোর দেয়।

  • আলোচনা, লেকচার কিংবা মিটিং শেষ হলে, রিভিও এর সময় বের করা। এই সময়ে পরের আরেকটি খাতাতে বিস্তারিত ব্যাক্যে আগের শব্দগুলি থেকে লেখা। ছবিগুলি পুনরায় সুন্দর করে লেখা। এই রিভিও এর প্রোসেস অনেক সময় অনেকের কাছে বিরক্ত লাগলেও, আমি দেখেছি এর ফলে সেই জিনিসটি আরেকবার স্মৃতি মন্থন করা হয় এবং পরিশেষে মনে থাকে ভালো।

তবে আমি দুটি খাতা আর এখন ব্যবহার করিনা। একটি খাতাতেই শব্দ দিয়েই মিটিং এর মূল অংশগুলি ফাকা ফাকা করে লিখি নিই। এর পরে রিভিউ করে বাক্যগুলি সম্পূর্ণ করে বিস্তারিত লিখি। রিভিও করার গুরুত্বপূর্ণ অংশ হল- পুরো বাক্য দিয়ে লেখা। কেননা যদি শুধু শব্দ দিয়ে লেখা হয়, তাহলে কয়েক বছর পরে আর মনেই থাকেনা, সেই শব্দটি দিয়ে কি বলতে চেয়েছি। কিন্তু পুরে বাক্য দিয়ে বিস্তারিত লিখলে, সেটি হারিয়ে যাবার আর ভয় থাকেনা।

মিটিং এর সারাংশ লেখা:

মিটিং এর পরে আমি একটি ছোটখাট সারাংশ লিখে রাখি। এর কারণ হল আমি দেখেছি যে বছরখানেক পরে সেই মিটিং বা আলোচনাটি কি কারণে করেছিলাম, তার ব্যাকগ্রাউন্ড কি ছিল তা একেবারেই মনে পড়েনা। তাই সারাংশ লিখে রাখলে সুবিধা হয়। আমি মনে করি ভবিষ্যতে যদি আপনি সেই নোটটি পড়ে বুঝতে না পারেন তবে সেই নোটটির কোন মূল্য নেই। তাই এই সারাংশ অংশটি নোটটির ভ্যালু ভবিষ্যত পর্যন্ত টিকে রাখে।

আমার নোট খাতায় লেখা মিটিং এর পরে একটি সারাংশ

টেলিফোনের পরে সারাংশ:

শুধু মাত্র মিটিং নয়, কারো সাথে ফোনে কথা বলার পরেও আমি সারাংশ লিখে রাখি। এর কারণ হল ফোনে আমরা গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করি। কি কি জানলাম সেটিও লিখে রাখতে পছন্দ করি। আমি যেহেতু বিদেশে থাকি তাই প্রযুক্তিবিদ ও বিজ্ঞানীদের অগ্রগতি এর জন্য আমি প্রচুর ফোনে কথা বলি। তাই সেই কথোপথনের নোট লিখে রাখতে হয়। আবার অনেক কথোকথন থেকে গল্প ও প্রবন্ধের কনসেপ্ট পাই, যা পরবর্তিতে লিখিত আকারে প্রকাশ করি। তাই সেই নোটগুলি নেয়াটা অনেক প্রয়োজন।

ডিজিটাল নোট: TiddlyWiki

কাগজে কলমে নোট নেয়াটা পছন্দের হলেও আজকের ডিজিটাল যুগে অনেক ডিজিটাল টেক্সড, ও ফাইল তৈরী করতে হয়। এই সমস্ত ক্ষেত্রে নোট করার জন্য আমি TiddlyWiki বলে একটি সিস্টেম ব্যবহার করি। এটি মূলত একটি সাধারণ HTML ফাইল কিন্তু এটির মধ্যেই এটি সমস্ত তথ্যকে সংরক্ষণ করতে পারে। অপেনসোর্স এবং ফ্রি। অন্যান্য উইকি সিস্টেমে যেমন আলাদা করে ডাটাবেসে তথ্যকে সংরক্ষণ করতে হয়, এটিতে তেমন সমস্যা নেই। একটি ছোট HTML ফাইলকে যে কোন জায়গায় বহন বা ট্রান্সফার করা সম্ভব এবং কাজ করার জন্য যে কোন ফায়াফক্স বা ক্রোম ব্রাউজার দিয়েই নোট নেয়া যায়। আলাদা করে কোন সফটওয়্যার এর প্রয়োজন হয়না। TiddlyWiki is a personal wiki and a non-linear notebook for organising and sharing complex information. It is an open-source single page application wiki in the form of a single HTML file that includes CSS, JavaScript, and the content. It is designed to be easy to customize and re-shape depending on application. It facilitates re-use of content by dividing it into small pieces called Tiddlers.

টিডলিইউকি জেরেমি রাসটোন ২০০৪ সনে তৈরী করেন। আমি এর সাথে পরিচিত হই ২০০৫ এর দিকে। তারপরে এই দীর্ঘ ১৪ বছর ধরে এটি ব্যবহার করে আসছি। এছাড়া অনেক ধরনের নোট নেবার পদ্ধতি আমি ব্যবহার করেছি, কিন্তু সবার ক্ষেত্রেই আলাদা কোন সফটওয়্যার এর ব্যবহার করতে হয়। TiddlyWiki তে আমি মার্কডাউন পদ্ধতি যা এক ধরনের ইউকি লেকার ফরম্যাট তা ব্যবহার করি। এছাড়া এটি ইউনিকোড সাপোর্ট করে বলে বাংলা এর ক্ষেত্রে কোন সমস্যা হয়না। এছাড়া আছে দ্রুত সার্চ বা খোঁজার পদ্ধতি। যারা কোডিং এর কাজ করেন, তাদের জন্য টিডলি-উইকি একটি চমৎকার ডিজিটাল নোটের পদ্ধতি হতে পারে বলে আমার বিশ্বাস। এছাড়া Evernote এবং মাইক্রোসফট এর ওয়াননোট বেশ ভালো। কিন্তু কোন সফটএর উপর নির্ভরশীলতা আমি চাই না, আর চাই অপেনসোর্স। ২০১৩ সনে টিডলিইউকি HTML5 এর উপর ভিত্তি করে নতুন করে তৈরী হয়। এর ফলে অনেক ধরনের প্রোগ্রাম দিয়ে এটিকে চালনা করা সম্ভব হয়। বিশেষ করে নোড (Node.js) দিয়ে এর কাজটি খুব মজার।

আমার টিডলিউইকি এর স্ক্রিণশট

টিড্ডলিউইকি কাজের সুবিধার জন্য আমি নিচের প্লাগিন গুলি ব্যবহার করি

  • ckeditor adapter plugin: এটি HTML এর একটি ভিজ্যুয়াল এডিটর

  • CodeMirror: কোড সুন্দর করে দেখায় (কোডার রা ব্যবহার করে )

  • Context search - উইকি গুলোর মধ্যে সহজে খোঁজার জন্য ভালো

  • double click to edit tiddlers

  • Favorites: সহজে বুকমার্ক করা যায়

  • Markdown: উইকি লিখার একটি ফরমেট। কোডার মধ্যে বেশ জনপ্রিয়

  • story tabs: ট্যাবে উইকি দেখায়

  • Timestamp button: উইকি এর মধ্যে এখনকার সময় ইনপুট করে দেয়

এছাড়া টিডলিউইকি তে টেম্পলেট সহজে ব্যবহার করা যায় বলে বেশ ব্যবহার করি।

মিটিং এর জন্য নিচের টেম্পলেট ব্যবহার করি

=========================================

👥 Meeting

  • Title:

  • Attendance:

  • Date & Time:

📝 What we discussed

🎯 Next

=========================================

আপনি কোন মাধ্যমে কিভাবে নোট করবেন তা আপনাকেই ঠিক করে নিতে হবে। তবে গুরুত্বপূর্ণ হলো সব কিছু মাথায় না রেখে নোট নিন। আমার প্রসেস হলো

১. মিটিং এর আগে হোমওয়ার্ক করে নিন। কি আলোচনা হবে তার জন্যে মস্তিস্ক কে আগে থেকেই প্রস্তুত করুন ২. মিটিং এ দ্রুত গুরুত্ব পূর্ণ অংশগুলি ও পয়েন্ট গুলি শব্দে লিখুন ৩. টাস্ক ও ফলোআপ করার বিষয় গুলি চিহ্নিত করুন ৪. মিটিং এর পরে সেই শব্দ গুলি বাক্য দিয়ে পুরোটা লিখুন ৫. মিটিং এর একটি সারাংশ লিখুন ৬. কিছুদিন পরে আবার রিভিউ করুন

ভালো নোট করে পেশা জীবনে উত্তরোত্তর সফল হন।

Published on 13 Nov 2019