সিঙ্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
অনুরোধে যেমন ঠেকি গিলতে হয়, তেমনি অনেকদিন পরে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম। প্রায় ৬ বছর পরে মঞ্চে উঠলাম। সিঙ্গাপুরে স্থানীয় বাঙ্গালীদের উদ্দ্যোগে আয়োজিত একুশে ফেব্রুয়ারী অনুষ্ঠান। আমি ও গিন্নি মিলে স্ক্রিপ্টটা লিখেছিলাম। প্রায় এক মাসের রিহার্সাল করতে হয়েছিল। স্থানীয় বাঙ্গালীরা খুবই সাহায্য করেছিল। বিশেষ করে রিহার্সালে ভাবীদের সাপ্লাই করা খাবার এর তুলনা হয়না। কিছু কিছু ধারা বর্ণনা আমি করেছি (পিছনে অন্ধকারে)।
অনুষ্ঠানটি হয়েছিল ২৫ ফেব্রুয়ারী ২০১২ তে।