ফটোব্লগ ০১ - কুয়াশাচ্ছন্ন সকাল (২০০৬)
আমি একজন শৌখিন ফটোগ্রাফার। ছবির ব্লগ নিয়েই আমার এই আয়োজন ফটোব্লগ। পথ চলতে চলতে যে ছবিগুলি আমি তুলেছি তাই পর্যায়ক্রমে আপনাদের কাছে তুলে ধরব এই সিরিজে। আশা করি আপনাদের ভাল লাগবে। আপনাদের মন্তব্য শোনার অপেক্ষায় রইলাম। এই সিরিজের প্রথম ছবি “কুয়াশাচ্ছন্ন সকাল”।

শীতের এক সকালে আমাদের গ্রামের ছাদে উঠে দেখি চারিদিক কুয়াশায় ঢাকা আছে। হাতে খেজুরের রস ও মুড়ি। এমন একটি সকালের দৃশ্য খুব মুগ্ধ করল আমাকে। খুব ইচ্ছে করল এই কুয়াশাচ্ছন্ন দৃশ্যটি ফ্রেমে আটকে ফেলি। বিশেষ করে চেষ্টা করেছি পিছনের ব্যাকগ্রাউন্ডের বাঁশঝাড়ের দৃশ্যটি যেন কুয়াশায় ঢেকে আছে তা যেন ফুটে উঠে। বেশ কয়েকটি শট নেবার পরে সবথেকে প্রিয় এই শটটি পেলাম। মূল ফোকাসে রাখলাম একটি তালগাছ।
ক্যমেরা: CASIO Model - QV-2400UX
Aperture: F 2.64
Flash - Not fired