মশিউরের খেরোখাতা

অসভ্য শব্দে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া

তারিখ: ২০ জুলাই ২০২৫

আমার অবজারভেশন হলো, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে উঠতি কনটেন্ট ক্রিয়েটরা ইচ্ছা করেই (অনেকটা জোরপূর্বক) অশ্লীল এবং অসভ্য শব্দ ব্যবহার করছে। তার একটা কারণ মনে হয় যারা এখন খুব পরিচিত, আলোচিত কিংবা ভাইরাল তারা এই ধরনের অসভ্য শব্দগুলো ব্যবহার করে। নবীন আগতকরা যখন এদেরকে ভাইরাল হতে দেখে তখন তারাও ধরে নেয় যে হয়তোবা এই রকম অশ্লীল শব্দ ব্যবহার করলে সে নিজেও ভাইরাল হবে। সবাই যেভাবে ভাইরাল হবার নেশার বোধ হয়ে আছে সেই নেশা তাকেও আচ্ছন্ন করে ফেলে। পরিশেষে যা হবার তা হয় । সবাই অশ্লীল এবং অসভ্য শব্দগুলো ব্যবহার করার জন্য সুযোগ খুঁজতে থাকে। অল্পস্বল্প সুযোগ পেলেই হল সেখানে তারা এই অশ্লীল এবং অসভ্য শব্দগুলো ব্যবহার করে। বন্ধু মহলে অবশ্যই আমরা কখনো কখনো স্বাচ্ছন্দে শব্দগুলো ব্যবহার করি তবে সামাজিকভাবে সাধারণত এড়িয়ে চলি। আর সেটাই হলো সাধারণ ভদ্রতা।