সোশ্যাল মিডিয়ায় সেলসম্যানদের দৌরাত্ম (২০২৩)
তারিখ: ১৭ নভেম্বর ২০২৩
সোশ্যাল মিডিয়াতে যে কেউ ফলোয়ার হতে পারে তবে ব্যক্তিগতভাবে সংযুক্ত হবার জন্য রিকুয়েস্ট বা অনুরোধ পাই। নেটওয়ার্ক করার উদ্দেশ্যটা হচ্ছে একে অপর কাছে শেখা এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানা।
তবে সমস্যা হল অনেক সময় এখানে সেলসম্যানরা ঢুকে যায় । তারা নেটওয়ার্ক করার থেকে তাদের প্রোডাক্ট এবং পণ্য এর সেলস বা বিপণকেই করার প্রতি ধান্দায় থাকে।

আমার সোস্যাল মিডিয়াতে এই সমস্ত সেলস এর লোকজনকে সংযুক্ত করি না । তাদের কাছ থেকে রিকোয়েস্ট আসে তবে আমি ইগনোর করি বা পাত্তা দেইনা । তাই পরিশেষে তারা ফলোয়ার হয়েই থাকে। আমার ফ্রেন্ড বা নেটওয়ার্ক এর বৃত্তে তাদের ঢুকানোর কোন প্রয়োজন দেখি না।
বছরখানেক আগে আমি এটা না করে, সবাইকেই সংযুক্ত করতাম। কিন্তু পরে দেখলাম যে, তারা তাদের পণ্যের ক্রেতা হিসেবেই আমাকে নক করে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ইন্ডাস্ট্রির লোকজন ও লিডারদের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে তাদের লেখা , চিন্তা ভাবনা এবং তাদের প্রজ্ঞা জানার সুযোগ হয়। সেটা আমাকে অনেককিছু জানার ও নতুন দৃষ্টিভঙ্গি শেখার জন্যে সাহায্য করে। তাই আমার সোশ্যাল মিডিয়ায় নো সেলস পিপল হল আমার নীতি।
তবে সোশ্যাল মিডিয়াতে কি সেলসম্যানরা কাজ করবে না? অবশ্যই কাজ করবে ! তবে সেখানে খেয়াল রাখতে হবে তার পণ্য বা সলিউশন কিভাবে তার কাস্টমার দিকে সাহায্যে সহযোগিতা করতে পারে এবং সেই দিক দিয়ে এপ্রোচ করা। অর্থাৎ কাস্টমারদের সমস্যাটা সমাধান করাটা কে গুরুত্ব দিতে হবে।
এই ব্যাপারে আপনি কি মনে করেন? আপনাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি জানতে চাচ্ছি।
হ্যাপি নেটওয়ার্কিং!