সাংবাদিকের জীবনটা অনেকটা বাজারের টমেটোর মতো
তারিখ: ২৩ আগষ্ট ২০২৫
সাংবাদিকের জীবনটা অনেকটা বাজারের টমেটোর মতো। যতক্ষণ না ভেতরে ঢুকেছেন, ততক্ষণ লালচে টুকটুকে সৌন্দর্যে চোখ ধাঁধায়। কিন্তু হাঁড়িতে ফেলার পর বুঝবেন, আসলে ভেতরে পানি ছাড়া কিছু নেই। বাংলাদেশে সাংবাদিকদের অবস্থাও ঠিক তেমন। সমাজে তাঁরা সম্মানের আসনে, মঞ্চে অভিষিক্ত—“আপনিই সমাজের বিবেক!” কিন্তু মাসের শেষে সন্তানের স্কুল ফি দিতে গিয়ে তাঁকেই ধারের খাতা খুলতে হয়।
যিনি সারাজীবন কলমের কালি দিয়ে সমাজকে আয়না দেখালেন, তাঁর নিজের ঘরে আয়না ঝোলানোই হলো না—কারণ ফ্রেমের দাম মেটাতে পারেননি। মৃত্যুর পর আমরা সবাই বলে উঠি—“অসাধারণ লেখক, প্রখর মেধাবী”—কিন্তু বেঁচে থাকতে তাঁকে প্রাপ্য সম্মান বা ন্যায্য পারিশ্রমিক কেউ দেয়নি। এটাই সাংবাদিকতার আসল ট্র্যাজেডি।