মশিউরের খেরোখাতা

দিন শেষে

তারিখ: ২৭ ডিসেম্বর ২০২৫

এইভাবে প্রতিদিন একদিনের মৃত্যু দেখি আমরা, তবু দাঁড়িয়ে থাকি, দেখি আলো নিভে যায়, তবু বুকের ভেতর এক টুকরো আলো রেখে যায়, যেন হারিয়ে যাওয়া কোনো প্রেম ফিরে আসে, কুয়াশার হাত ধরে, আর সন্ধ্যার নিস্তব্ধতায় পদ্মাপাড়ের এই কবি, শুনতে চায়, পৃথিবীর ধীর হৃদস্পন্দন