‘উমুগান্ডা’ এর গল্প
তারিখ: ২৩ আগষ্ট ২০২৫
আফ্রিকার একটি দেশ রুয়ান্ডা এর রাজধানী কিগালি। ভীষণ রকমের নোংরা এই শহরটি বদলে যাওয়ার গল্প পড়লাম আজকে এই সম্পাদকীয়তে।
কিগালির বদলে যাওয়ার সামাজিক-রাষ্ট্রীয় ম্যাকানিজমের হৃদয় হলো ‘উমুগান্ডা’। রুয়ান্ডার ভাষায় এর অর্থ ‘একসঙ্গে একটি কাজে দাঁড়ানো’। ১৯৯৫ সাল থেকেই এ চর্চার প্রাতিষ্ঠানিকীকরণ। ২০০৭ সালের আইনে প্রতি মাসের শেষ শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা ‘সর্বজনীন কমিউনিটি সার্ভিস’ নাগরিক দায়িত্বে পরিণত হয়। রাস্তা পরিষ্কার, ড্রেন কাটা, গাছ লাগানো, স্কুল-ভাঙা বাড়ি মেরামতে নামে সাধারণ মানুষ—এটি বাধ্যতামূলক। স্থানীয়দের মতে, ‘যে কাজ শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখে, সেটাই উমুগান্ডা।
আফ্রিকার মতন ‘উমুগান্ডা’ পুরো বাংলাদেশে এটা প্রচলন করা কঠিন হলেও আমরা মাইক্রোস্কেলে কিংবা ন্যানো স্কেলে, পরিবার প্রতিষ্ঠান কিংবা পাড়া তে এটি প্রচলন করলে বেশ হয়।