বই রিভিও
আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে বাহির থেকে তথ্য ও জ্ঞান সংগ্রহ করি। এখন যদিও সোসাল মিডিয়া এর যুগ, কিন্তু গুনগত মানের তথ্য ও জ্ঞানার্জনের জন্য বই এর আবেদেন সব সময়ই রয়েছে এবং থাকবে বলেই মনে করি। সময় পেলে বেশ কিছু বইয়ের ভিডিও রিভিও করা হয় আমার। সেই ভিডিওগুলি এইখানে পাবেন এক সাথে।
-
The Power Of Now, Eckhart Tolle
-
বর্তমানে থাকা কেন গুরুত্বপূর্ণ?
-
How to Lead, JO OWEN
-
একজন সফল নেতা হিসেবে নিজের আইডিয়া গুলোকে কিভাবে ছড়িয়ে দিবেন?
-
Thinking, Fast and Slow, Daniel Kahneman
-
আপনি কি দ্রুত আবার অপরদিকে ধীরে চিন্তা করতে পারেন?
-
Digital Minimalism: Choosing a Focused Life in a Noisy World"
Author: Cal Newport
-
ডিজিটাল আবর্জনার ক্ষতি থেকে বাঁচার ৪টি উপায়
-
The Art of War | Sun Tzu
-
বই রিভিউ সিরিজে আজকে আলোচনা করেছি চৈনিক সেনাপতি সানজু এর দ্যা আর্ট অফ ওয়ার। বইটিতে যুদ্ধ পরিচালনা এবং জয়ের জন্য যুদ্ধের দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে। এটি একটি যুদ্ধ কৌশলের উপর তৈরি একটি অসাধারণ শিল্প এবং প্রথম প্রকাশনা, অনুবাদ এবং বন্টন শুরুর পর থেকে অনেক সেনাপতি এবং তাত্ত্বিক এটিকে উদ্ধৃত এবং নির্দেশ করেন। ২৫০০ বছর আগের এই বইটিতে যে দর্শন ও ফিলসফি এর কথা বলা হয়েছে, যে সমস্ত মর্মবাণী দেয়া হয়েছে তা বর্তমান প্রেক্ষাপটেও বেশ গুরুত্বপূর্ণ। সেইগুলি সারাংশ করে এই ভিডিওটি তৈরী করলাম।
-
The Dip , Seth Godin
-
একটি প্রোজেক্ট খুব আগ্রহ সহকার এগুলেও একটি সময়ে তা স্লথ হয়ে যায়। সেই সময় গর্ত বা ডিপ হতে পারে, কিংবা প্রোজেক্টটি বন্ধ হয়ে যেতে পারে। কিভাবে এই স্লথের ডিপ সময়টি অতিক্রম করা যায় তা নিয়ে আলোচনা করেছেন।
এছাড়া কিছু সময় প্রোজেক্ট বাতিল করাও বুদ্ধিমানের লক্ষন।