উমা কাজী

তারিখ নেই · 2 মিনিটের আনুমানিক পাঠ

আজকের গল্পটা আমার কৈশর থেকে। রাজশাহীতে আমার জন্ম এবং সেই সময়ে কর্মসূত্রে আমার বাবা ঢাকাতে কর্মরত। জন্মের কিছুদিন পরে আমার মা আমাকে নিয়ে ঢাকায় চলে আসেন। আমাদের বসবাস শুরু হয় ঢাকার মোহাম্মদপুরে। কিছুদিন পরে আমরা লালমাটিয়া এর কাজী নজরুল ইসলাম রোডে বসবাস শুরু করি। একতলা একটি বাসায় আমার বাবা মা এবং আমি। সেই বাড়ির ছাদে একটি চিলেকোঠা ছিল, এবং সেখানে বসবাস করতেন “উমা কাজী” থাকতেন। বছরটা মনে হয় ১৯৭৫ হতে পারে।

উমা কাজী ছিলেন কাজী নজরুল ইসলামের সেবিকা এবং পরবর্তীতে কবির ছেলে কাজী সব্যসাচী এর সাথে বিয়ে হয়ে, কবির পুত্রবধু হয়ে যান।

উমা কাজী প্রায়শই নিচে আমাদের বাসায় আসতেন এবং আমার যত্ন করতেন। আমাকে তেল মেখে রোদ লাগাতেন এবং আমাকে খাইয়ে দিতেন। উমা কাজী এর জীবনের কষ্টগুলি এবং পারিবারিক অনেক গল্প এর সাক্ষী আমার মা। উমা কাজির ব্যক্তিগত কিছু গল্প মা’য়ের কাছে আমি শুনেছি, তবে সেগুলি খুবই ব্যক্তিগত বলে এইখানে প্রকাশ না করাই ভালোই।

কাজি নজরুল ইসলাম রোডের এর সেই বাসাতে আমরা বছর খানেক ছিলাম এবং উমা কাজীর সঙ্গ আমরা পেয়েছিলাম।

১৩ জানুয়ারী ২০২০ এ উমা কাজী মৃত্যুবরন করেন।