সুখি মানুষ হবার ফর্মুলা: #১ বর্তমানে থাকতে হবে
এক একজন মানুষ এক একটি লক্ষ্যে পৌছতে চায়। কেউ বড় ব্যবসা প্রতিষ্ঠান করতে চায়, কেউবা পরীক্ষায় ফালো ফলাফল করতে চায়, প্রতিযোগীতায় থাকা মানুষটি প্রথম পুরষ্কারটি ছিনিয়ে নিতে চাই, ইত্যাদি ইত্যাদি। জীবনে আমরা কি করবো তা নিয়ে আমাদের অনেক মতভেদ থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই সুখী হতে চাই। এই যে অর্থ-সম্পদ ও নাম ঢাক করতে চাই, তার সব শেষে আমাদের কিন্তু একটাই লক্ষ্য - আমরা সুখী হব।
আমার মনে হয় সুখী হওয়ার জন্য সবথেকে বেশি যে গুণের প্রয়োজন সেটা হলো সেই বর্তমান অবস্থানে থাকা অর্থাৎ আমি এখন যেখানে আছি ঠিক সেই জায়গায় আমার সমস্ত উপলব্ধিকে ফোকাস করা।
আমরা বেশিরভাগ সময় যে ভুলটি করি সে হল আমরা খুব অতীত নিয়ে চিন্তা করি। সমস্যা হল অতীতের চিন্তা করতে গেলে আমাদের শুধুমাত্র দীর্ঘশ্বাস হবে। আমাদের অতীতর ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে তা শুদ্ধ করলে কিংবা সুখের অনুভুতি নিয়ে ভাবলে ভিন্ন কথা। কিন্তু অনেক বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা যখন অতীত নিয়ে ভাবি। আর তখন মূলত সেখানে অনুশোচনাটাই বারবার ফিরে আসে। অতীতের ভুল গুলি নিয়ে অনুতাপ করে দীর্ঘশ্বাসটাই যেন আমরা বেশী ফেলি।
আবার অপরদিকে আমরা যখন ভবিষ্যৎ নিয়ে ভাবতে বসি তখন আমাদের মধ্যে উদ্বিগ্নতাই যেন বেশী হয়। শেষে সেই উদ্বিগ্নতার চিন্তা আমাদের স্ট্রেস বা মানসিক চাপের কারণ হয়ে দাড়ায়।
সেজন্য মনোবিজ্ঞানীরা বলেন, যখন যে সময়টি আপনি পাচ্ছেন- সেই বর্তমান সময়েই থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।
বর্তমান সময়ে থাকা বলতে বোঝায় যে বর্তমানে আমার চারপাশে যা ঘটছে সেই জিনিসগুলোকে উপলব্ধি করে সে সময়ের মধ্যে থাকা। আপনি একটি বই পড়ছে অথচ সেই বই রেখে আপনি চিন্তা করছেন অতীতের কোন অনুতাপ নিয়ে কিংবা উদ্বিগ্ন ভবিষ্যত নিয়ে। এইভাবে যদি অতীত ও ভবিষ্যতের মধ্যে বসবাস করেন তবে উপভোগ করতে পারবেন না সিনেমা দেখতে যেয়ে সিনেমাটি, কিংবা পরিবারের সাথে সময়টি। আপনি যখন কোন খাবার খাচ্ছেন তখন খাবারটিকে উপভোগ করুন। খাবারের স্বাদ ও গন্ধকে উপলব্ধি করে তাকে উপভোগ করার চেষ্টা করুন।
কিভাবে বর্তমানে থেকে সুখি হওয়া যায়?
বিজ্ঞানীরা বলছেন বর্তমানে থাকার অভ্যাসটি নিয়মিত করুন। বর্তমানে কোন কাজ করতে যেয়ে যখনই আপনার মধ্যে অতীত নিয়ে কোন চিন্তা আসবে, কিংবা ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবেন - তখনই নিজের মনযোগকে বর্তমানে নিয়ে আনুন। আশেপাশের পরিবেশ দেখে তার রং ও গন্ধ নিন। আমরা যদি এই চর্চা অব্যাহত রাখতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে - বর্তমান সময়েই আপনি আছেন এবং সেই বর্তমান সময়কে উপভোগ করছেন।
বর্তমানে সময়ের মধ্যে থেকে চারিদিকের রং, রস, রূপ ও গন্ধে মনযোগ দিয়ে জীবনকে উপভোগ করে সুখি হোন। এই প্রত্যাশা করি।
১৭ জানুয়ারী ২০২২