সিগনাল এ্যাপ সমাচার
যেহেতু আমি একজন অপেনসোর্স ব্যবহারকারি এবং এর একটিভিস্ট এবং বাংলাদেশের অপেনসোর্স কমিউনিটির একজন সাপোর্টার তাই সব সময়ই অপেনসোর্স প্রযুক্তি ব্যবহার করে এসেছি। এমনকি আমি পেশাগত জীবনে যে সব সিস্টেম তৈরী করেছি, ম্যানেজ করি এবং যা দিয়ে আমি আমেরিকা ও সিঙ্গাপুরের স্বাস্থ্যক্ষেত্রে কাজ করছি তার সবই অপেনসোর্স প্রযুক্তি দিয়ে। কমিউনিকেশন এর জন্যও অপেনসোর্সগুলিকে আমি ব্যবহার করে আসি। সেই দৃষ্টিভঙ্গিতে বললে আমিও অবশ্যই সিগনাল এ্যাপ কেই সাপোর্ট করি। অনেকেই BIP নিয়ে বলছে। সেটা মিডলইস্ট ও মুসলমান কমিউনিটিকে টার্গেট করলেও সেটা একটি closed সিস্টেম। অর্থাত যে কারণে আপনারা whatsapp থেকে চলে যাবার কথা ভাবছি। তা কিন্তু সেখানেও থেকে যাচ্ছে। তাই সব দিক দিয়ে আপাতত আমি সিগনাল এ্যাপই ব্যবহার করছি ও সেটা সার্পোর্ট করছি। সিগনালের একটি বড় সমস্যা ছিল যে ওয়েবএ্যপটি মাল্টিডিভাইস সাপোর্ট করতো না। কিন্তু আজকেই তারা এটির আপডেট এনেছে এবং এখন ওয়েবসিস্টেম দিয়েও আপনি whatsapp এর মতন কাজ করা যাবে।