প্রতিযোগীতা করি নিজের সাথে
প্রতিযোগীতা অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রকৃতিকভাবেই হাজার হাজার কোটি কোটি বছর ধরে সেই প্রোসেসের মধ্য দিয়েই আমরা এগিয়ে এসেছি। সেটিকে অস্বীকার করার কোন উপায় নেই। প্রতিযোগীতা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।
ছেলেবেলায় আমাদের শেখান হয় ক্লাশের আর সবার সাথে প্রতিযোগীতা করে প্রথম হতে কিংবা সামনে এগিয়ে থাকতে। সময়ের সাথে সাথে আমরা সব সময়ই অন্যের সাথে প্রতিযোগীতা করতে অভ্যাস্ত হয়ে পড়ি। শৈশবের গন্ডী পেরিয়ে বড় হয়ে প্রতিযোগীতা করতে থাকি বন্ধুদের সাথে, প্রতিবেশীর সাথে, সহকর্মীর সাথে, ভাই/বোন কিংবা আত্মীয়ের সাথে।
প্রাকৃতিকভাবে আমরা এই মডেলে অভ্যস্ত হলেও এই মডেলটি সুস্থ কোন মডেল নয়। কেননা সেখানে বৈষম্য হয়। দূর্বলের সাথে প্রতিযোগীতা করে আমরা নিজেরা ভালো করতে পারিনা। আবার বেশী শক্তিশালি প্রতিযোগীর সাথে প্রতিযোগীতা করে আমরা ক্লান্ত হয়ে বিষন্নতায় ভুগি। অসুস্থ প্রতিযোগীতা করতে যেয়ে - সম্পর্কগুলিকে নষ্ট করে ফেলি।
আমি মনে করি, প্রতিযোগীতা হবে আমার নিজের সাথে। পূর্বের “আমি” এর সাথে বর্তমানের “আমি” এর। গতবছর কিংবা কত মাসের “আমি” এর থেকে এখন এই “আমি” কতটুকু এগুতে পারলাম। সেই হিসাবে নিজের মানদন্ডে নিজেকে বিচার করলাম। নিজের সাথে নিজেই প্রতিযোগীতা করেই আমরা সুস্থভাবে সফল ও সার্থক হব। সফল হবে আমাদের কাজ ও প্রোজেক্টগুলি।
তাই চলুন প্রতিযোগীতা করি নিজের সাথে করি। অতীতের আমি এর সাথে বর্তমানের আমি এর।