প্যারেন্টিং: ডিভাইস কিভাবে ম্যানেজ করবো?

তারিখ নেই · 2 মিনিটের আনুমানিক পাঠ

আমাদের চেনাজানা পৃথিবীটা মারাত্মকভাবে পরিবর্তন হচ্ছে। আমাদের অভিভাবকদের জন্য প্যারেন্টিং দিন দিন আরো চ্যালেঞ্জিং হচ্ছে। আমরা তাদের কেন জানি সুস্থ পরিবেশ দিতে পারছিনা। আর সেই ক্ষেত্রে সবথেকে চ্যালেঞ্জ হয়ে গেছে মোবাইল ফোন কিংবা ইলেকট্রনিক্স ডিভাইসগুলি। আমরাদের দৈনন্দিন জীবনের সাথে এই ডিভাইসগুলি যুক্ত হয়ে গেছে। এর থেকে বের হয়ে যেতে চাইলেও আমরা পারবো না। এটাই বাস্তবতা। এটাকেই গ্রহণ করতে হবে।

আমার সন্তানদের ক্ষেত্রেও আমি এমন চ্যালেঞ্জ বোধ করছিলাম অন্যান্য প্যারেন্টসদের মতনই। সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের পরীক্ষা করে শেষে আমি আমাদের বাসায় একটি নিয়ম বেধে দিয়েছি। তা হল, ১ ঘন্টার নিয়ম।

নিয়মটি হল, “এক ঘন্টা কোন কাগজ পড়লে, তা দিয়ে এক ঘন্টা ডিভাইস ব্যবহার যাবে”। সেই কাগজ হতে পারে ক্লাশের বই, স্কুলে কাজ, হোমওয়ার্ক কিংবা গল্পের বই। জানি সময়টা একটু বেশীই দিয়ে দেয়া হচ্ছে। কিন্তু এর ফলে দিনের শেষে অন্তত কিছু সময় হলও কাগজের কিছু পড়ছে।

এছাড়া ইদানিং আরো একটি জিনিস চেষ্টা করছি। তা হল বাচ্চাকে নিয়ে ৫ মিনিট চুপ চাপ বসে থাকবো। কিছু করবো না। হ্যা - কোন কিছুই করবো না। গল্প না, কথা বলা না, টিভি দেখা না। পাশাপাশি চুপচাপ আমরা বসে থাকবো। বোরিং একটি ৫ মিনিট কাটাবো। সব সময় দৌড়ালে চলে না। কিছু সময় বোরিং কাটানো ভালো, সেটাই উপলব্ধি করার জন্য।

আপনারা কি পদ্ধতি প্রয়োগ করেন? ডিভাইসগুলি ম্যানেজ করার ক্ষেত্রে?

৬ জুন ২০২১