ফোরামগুলিতে কেন কম আলোচনা হচ্ছে?
প্রথমেই একটু ব্যাকগ্রাউন্ড বলে নিই। নব্বই এর দশক থেকে আমি বেশ কিছু কমিউনিটি প্লাটফর্ম তৈরী করা এবং সেগুলি মেইনটেইন করে আসছিলাম। এর মধ্যে সবথেকে বেশী প্রাণবন্ত প্লাটফর্ম হল আমার প্রাক্তন কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজের এক্সক্যাডেটদের ফোরাম, ORCA বা অরকা। আপনারা এই অরকা সমন্ধে অনেকেই হয়তো জানেন তাদের বিভিন্ন সামাজিক উদ্দ্যোগ, রক্তদান কর্মসুচী, বন্যার সময়ে বিভিন্ন ধরনের সহযোগীতা কিংবা রানা প্লাজায় দূর্গতদের পাশে আসা। তবে সবথেকে ভালো উদ্দ্যোগ হল, বাংলাদেশের বিভিন্ন স্থানে তাদের ডায়ালাইসেস কেন্দ্র যেগুলিতে খুব সাশ্রয়ী মূল্যে এই সেবাটি দিয়ে আসছে। এই অরকা সদস্যদের একটি প্লাটফর্ম হল ইমেইল লিস্ট, যেখানে ইমেইলেই আমরা একে অপরের সাথে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করি। সামাজিক বিভিন্ন সমস্যা থেকে শুরু করে আধ্যাত্মীকতা, দর্শন, ইতিহাস সব বিভিন্ন বিষয়ে আলোচনা হয়ে আসছিল। কিন্তু এখন আগের মতন সেই ইন্টেলেক্চুয়াল বা বুদ্ধিবৃত্তিক আলোচনাগুলি কম আসছে বলেই কথা উঠেছে। সেই প্রসঙ্গে কেন কমিউনিটির এই ফোরামগুলিতে কম আলোচনা হচ্ছে , আমাদের কি পরিবর্তনের কারনে এমনটি হ্চছে সেই ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি পাঠকের কাছে শেয়ার করার উদ্দ্যেশে আমার এই কলম ধরা।
বাঙালিরা আড্ডা মারতে পছন্দ করে , তারা পছন্দ করে লেখালেখির মাধ্যমে বুদ্ধিবৃত্তিক আলোচনা। সেই সৌখিন কিংবা প্রোফেশনাল লেখকরা সাধারণত বিভিন্ন কমিউটনিটির প্লাটফর্মগুলিতে লিখে আসছিলেন। সেই প্লাটফর্মগুলি কখনও বা নিজেদের কোন কমন লক্ষ্যে তৈরী করা প্লাটফর্ম, কখনওবা নিজের স্কুল কলেজের এলমনাই, কখনওবা নিজের সংগঠনের প্লাটফর্ম। এই লেখকরা এই প্লাঠফর্মগুলিতে গল্প, কবিতা থেকে শুরু করে প্রবন্ধ ও কলাম লিখে আসছিলেম। সেই প্লাটফর্মগুলিতে বেশ বুদ্ধিবৃত্তিক আলোচনা হোত, সমালোচনা হোত। সেখানে লিখেই এই সৌখিন লেখকরা তাদের লেখনি শক্তি পোক্ত করতেন এবং লেখক হিসাবে গড়ে উঠতেন।
এমন কিছু কমিউটনিটি প্লাটফর্ম যেমন হল অরকার ইমেইল লিস্ট, তেমন ভাবে প্রায় সকল স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের রয়েছে। পাশাপাশি সাধারণ জনগনের জন্য উন্মুক্ত কিছু প্লাঠফর্ম ছিল, প্রজন্ম ফোরাম (https://forum.projanmo.com)
সিঙ্গাপুর, ১৬ মে ২০২২