জীবন পথে চলা
জীবন যুদ্ধে “হারা” বলে কোন কথা নেই। আমি একে বলি “জীবন পথে চলা”। আপাতত যেটাকে হারা বলে মনে হয়, আসলে সেটা পথ-এরই একটি অংশ মাত্র। আগুনে পুড়িয়ে গয়না তৈরী হয় - আগুনে পোড়া টা তার সম্পূর্ণতারই একটি অংশ। তাই হেরে যাওয়াটাও একটি অংশ। আমিও অনেক ক্ষেত্রে হেরে গিয়েছিলাম, কিন্তু সেটাকে অংশ মনে করে এগিয়ে গিয়েছি। মনে বল রাখ। তবে আমি মনে করি জ্ঞান অর্জন করা, প্রস্তুতি নেয়া - এইগুলি গুরুত্বপূর্ণ। সেটার জন্য কি করতে চাচ্ছে, তোমার প্লানগুলি আমার সাথে শেয়ার করো।