বইয়ের সাথে ছুটির দিনে
ছুটির দিনে সাধারণত হল আমার আলসেমির দিন। কতরকম ভাবে যে আলসেমি করা যায় সেটার বুদ্ধি ফিকির করি। কিন্তু আজকের ছুটির দিনটা একটু অন্যরকম ভাবে কাটলো। One bag One book এর আমন্ত্রণে তাদের একটি বই বিতরন ভলেন্টারি ইভেন্টে অংশ নিয়েছিলাম। সিঙ্গাপুরে মাইগ্রেন্ট ওয়ার্কারদের ডরমিটরিতে তারা বই বিতরন করে এবং বই পড়ার প্রতি উৎসাহ দেয়।
বই মানুষকে আলোকিত করে। বই নিয়ে আমার ভালোবাসা সেই ছোটবেলা থেকেই। তাই জাকির ভাই যখন আমন্ত্রণ করল তখন খুব ভালো লাগলো। অনেক লেখকের সাথে আমন্ত্রণ হবে এটা ভেবেই মনটা সারাদিন ধরেই ফকফকা ছিল।
সেখানে পরিচয় হল অনেক লেখক এবং এই বই পড়ার পিছনে যারা কাজ করছে সেই ভলেন্টারদের সাথে। একটা জিনিস ভালো লাগলো - তাদের সবাই অনেক বিনয়ি। আমি নিশ্চিত বই পড়ার কাজের কারণেই তাদের মনটাও এমনভাবে আলোকিত হয়েছে। জাকির ভাই যখন আমাকেও আমন্ত্রণ করলো কিছু বলতে তখন একটু ঘাবড়ে গেলাম।
শেয়ার করলাম আমি ছেলেবেলায় কিভাবে আমার বই পড়ার আগুন আমার বুকে জ্বালিয়ে দিয়েছিলেন আমার গৃহশিক্ষক বাবু ভাই এবং আমার বাবা। সেই বুকের আগুন আমি এখনও বয়ে বেড়ায়। চেষ্টা করি আমার ছেলেমেয়েদের মধ্যে তা ঢুকিয়ে দিতে।
এরপরে লেখক নূরুল আলম এন এ তার অশ্রুর জলছাপ উপহার দিল। একজন লেখকের কাছে বই উপহার পাওয়া সত্যি এক পরম সৌভাগ্য। তাড়াহুড়ো করে চলে আসার কারণে দেখি লেখকের কাছ থেকে স্বাক্ষর সহ অটোগ্রাফ নেওয়া হয়নি। এর পরের বার লেখককে খুঁজে নিব এই আশা করি।
একটি চমৎকার সুন্দর বিকেল উপহার দেবার জন্য ভলেন্টিয়ার সবার প্রতি রইলো কৃতজ্ঞতা।
২৩ জানুয়ারি ২০২২