তন্ত্র
কি যে মুসিবতে পড়লাম আমি!
কত তন্ত্র নিলাম,
ঠিক মতন কোনটাই কাজ করলো না।
প্রথমে পড়াশুনাটা ফাকি দিয়াই নিয়া নিলাম প্রজাতন্ত্র,
— তাও ঠিকমতন গায়ে সইল না।
সমাজতন্ত্রীদের ঠেলাই,
কিনলাম বৈজ্ঞানিক সমাজতন্ত্র।
— তাও বিক্রি হইয়া গেলো।
তারপর নিলাম স্বৈরশাসন
— আবাল জনতা সেটাও বুঝলোনা।
তারপরে অনেক টাকা খরচ কইরা,
নিলাম গণতন্ত্র
সেটাও নিলাম হইয়া গেলো!
পদ্মানদীর কবি কয়,
কোন তন্ত্র নিব এইবার আমি?
৯ মার্চ ২০২১