আমি কে?
তুমি কে?
- জিজ্ঞাস করে নীলা, হুম- আমি? আমি এই মুহুর্তে - তোমার সাথে পথ চলছি সেই হিসাবে বলতে পার - আমি পথিক। যখন কামলা খাটি, তখন বলতে পারো আমি কামলা। আমি যখন তোমার প্রেমে ডুবে থাকি তখন বলতে পারো- আমি প্রেমিক। আমি যখন বাঙালীয়ানায় ডুবে থাকি তখন বলতে পারো- আমি বাঙালী। আমি যখন প্রবাসে থাকি- তখন বলতে পারো- আমি প্রবাসী। যখন থাকি বাংলাদেশে তখন বলতে পারো বাংলাদেশি। আমি জন্মেছি রাজশাহীতে- তাই বলতে পারো রাজশাহি-বাসি। আরো পূর্বে ছিলাম চরে সেই হিসাবে বলতে পার - দিয়ারা। তবে আমি একটি পরিচয় দিতে চাই আমি - “মানুষ”। আর সেটাই হোক আমার পরিচয়।
কি পরিচয় দিব আমি?- তাই ভাবছি।
(সিঙ্গাপুর, ৪ জুন ২০২১)