প্রবাসী
তুমি কি দেখেছ ?
বনভূমিতে বড় গাছের উপর
হেলিয়ে পরে থাকা গুল্ম গাছ।
আমি দেখেছি- প্রবাসীদের,
রক্তের আত্মীয়দের ছেড়ে
আত্মার আত্মীয় বানিয়ে
একাকিত্ব ভুলে থাকার
কি নিদারুণ কষ্ট।
পদ্মা পাড়ের কবি বলে
গুল্ম গাছগুলির মতন,
ঠিকানা তৈরির
কি নিদারুণ চেষ্টা।
৩০ জুন ২০২৩, সিঙ্গাপুর