প্রবাসী শ্রমিক
আইজউদ্দীনের আইজ ম্যালা কইসটো,
হে অহন পরবাসে শ্রমিক হইয়া
বৈদ্যাশেতে আছে- তা বছর খানেক হইলো।
বিশাল অটটালিকাগুলা তইরি কইরলেও -
হের থাকন হয় চিইপা কোন ঘরের মইধ্যে।
টেরাকে মাল লাইয়া সাত সকালে যখন সে
হেই বিশাল শহরটার উচচা উচচা বিলডিং গুলার
পাশ দিয়্যা সাপের লাহান রাস্তা দিইয়া যায়,
শহর খান তখন ঘুইম্যা থাকে।
দূরের আকাশে চাদ খানি যায়
আইজউদ্দীনের পাশে পাশে।
রাতে ডরমের রুমে শুইয়া হে,
চাদ খান আর দেইখতে পারেনা।
যৌণ লালসাটার সাপটার টুটি চিইপ্যা
মাইরা ফালাইছে আইজউদ্দীন।
পদ্মাপাড়ের এই কবি কয়-
সখিনা, তুই দ্যাখ এইবার আইস্যা,
তোদের সুখে রাখনের লাইগ্যা,
দামি ব্যাগ আর পোলাটারে
ইংলশ মিডিয়ামের ইসকুলে
পড়নের লাইগ্যা আমাগো আইজউদ্দীন
কি কষ্টই না করতাসে।
মশিউর, ১৯ জুন ২০২৩