ফেকবুক এক আজব দুনিয়া!
কি এক জাদু দিল এই ফেকবুক,
আরে থুক্কু, তোমাদের ফেসবুক।
বিখ্যাত আর ভাইরাল হবার নেশায়,
বুদ হয়ে মানুষ ডুবছে, তো ডুবছেই।
ফেল করা ছাত্ররা,
ফেকবুক এক আজব দুনিয়া!
যে ছেলেটি চাকুরীর জন্যে হন্যে হইছে
ফেকবুক এক আজব দুনিয়া!
পৃথিবীর সবথেকে দুঃখী রমণী
ফেকবুক এক আজব দুনিয়া!
নিশিকন্যারা - যে খুঁজছে খদ্দের,
ফেকবুক এক আজব দুনিয়া!
এইখানে নাই কোন দুঃখী মানুষ,
সবাই এতো সুখী হয় ক্যামনে!
কেইবা না যানে?
সবারই রইয়াছে একান্ত নিজস্ব কষ্ট।
পৃথিবীর সবথেকে সম্পদশালী লোকটাও
একাকিত্বে নির্জনে কষ্টে কাঁদে।
ফেকবুক এক আজব দুনিয়া!
ভাইরাল হইবার জন্যে
কেউ করে বানরের নাচ,
কেউবা উঠে নারকেল গাছ,
কেউবা লাইভে করে ধর্ষণ।
ফেকবুক এক আজব দুনিয়া!
পদ্মা পাড়ের এই কবি,
এই কথাটায় ভাবে আর বুঝবার পারে না।
পদ্মাপাড়ের কোকিলের ডাক শুনে
সে মুগ্ধ হয়ে সৃষ্টিকর্তাকে লাইক পাঠায়।
১৪ জানুয়ারী ২০২৩