নসিবে হে নাই
এক মদন গেল চইল্যা,
হেটা লইয়া ললনাটা -
হুতাস করে, সারা ব্যালা।
ললনাটারে বইল্যা দিও,
নসিবে সে নাইরে বেটি,
কইরবাটা কি?
মাইন্যা লইয়্যা -
মন দিয়্যা কর হিয়া।
হ্যারে লইয়া পারতানা
এই জীবন নদী পার।
দূরে যাইয়া হে হিকাইয়া দিছে,
তোমার কত্তখানি দম।
নিজের ভিত্তরে ডুইব্যা দ্যাহ,
ক্যামনে বাড়াইবা দম।
হেইটা শিইখ্যা -
কোন এক মদনরে দিও হিয়া।
পদ্মাপাড়ের কবি মশিউরে কয়-
যা হয়নায় - তা লইয়া কইরোনা হুতাস,
হে তো নসিবে নাই।
সিঙ্গাপুর, ১০ আগষ্ট ২০২২