নবী-রে সালাম

তারিখ নেই · 1 মিনিটের আনুমানিক পাঠ

হাজার সালাম লওগো নবী (স:) এই পাপী বাইনদার। পুলসিরাতের নদীটারে পার কইরা দিয়েন যদি আপনের মনে চায়। ভালোবাইস্যা স্মরণ করি সকাইল-সইন্ধাব্যালা। ক্যামনে আপনে আলোখান জালাইয়া দিছিলেন হেই অন্ধকার যুগে? হেই আলো ওহোনোও হারাটা ভুবনটারে কইরাছে আলো।

হেই আলোতে আনধারেও এই পদ্মাপাড়ের কবি চলতাছে, বুকে আপনের ভালোবাসা লইয়্যা।

(২৮ সেপ্টেম্বর ২০২২)