মানুষ কই

তারিখ নেই · 1 মিনিটের আনুমানিক পাঠ

চারিদিকে গিজগিজ করছে ভিড়,

তারা করছে কেনাকাটি,

খাচ্ছে গোগ্রাসে।

কিনছে বাতাস, শিক্ষা, কিংবা নগরী।

কেউবা খেয়ে ফেলছে,

আস্ত পুকুর

কেউবা খাচ্ছে

আস্ত ব্যাংক,

আমজনতার টাকা।

চারিদিকে এত্তো মানুষের ভীড়।

কিন্তু কোথাও নেইকো, আসল “মানুষ”।

যে মানুষকে - এই পদ্মাপাড়ের কবি খুঁজছে।

মশিউর, ৩১ ডিসেম্বর ২০২২