দালালে ভরে যাচ্ছে সব
আগুন যেভাবে ছড়িয়ে পরে চারদিকে,
দাবানলে পুড়ে ফেলে দালান-কোঠা,
ইমারত, বন থেকে শুরু করে সংসার।
তেমনি দালালে ভরে যাচ্ছে আমাদের সমাজ।
শর্টকাট আর কিছু বিশেষ সুবিধা পাবার জন্যে,
আজ আমরা নিজেরাই খুঁজে ফিরি,
এই দালাল ও মধ্যসত্বভোগীদের।
কৃষকের জমি থেকে ফলন যাচ্ছে-
আড়তদারদের হাতে।
জমি কিনছি কিংবা বেচছি-
জমি-দালালদের কাছে।
গার্মেন্ডস-এ অর্ডার কিনছি
বায়ারদের কাছে।
প্রবাসী কিংভা ক্যাডার বর পাচ্ছি
হরেকরকমের ঘটকের কাছে।
চাকুরি কিংবা ভার্সিটির ভর্তির প্রস্তুতি
চলছে কোচিং এর মাধ্যমে।
সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ যানাচ্ছি
পীরের কাছে।
রাস্তার লাইটপোস্টের নিচে-
নিশিকন্যাদের দালাল।
অনলাইনে কেনাবেচা করছি
দালালরূপী প্লাটফর্ম দিয়ে।
সামনে শুনছি আসবে ওয়েব-থ্রী
তা দিয়ে নাকি উধাও হয়ে যাবে এই দালালগুলি।
কাওয়ামুরা এর গল্পের মতন,
বিড়ালগুলি কে উধাও করে?
তেমনি পদ্মাপাড়ের এই কবি চাচ্ছে-
এই দালালগুলিকে উধাও করে দিতে
মশিউর ৩ জানুয়ারী ২০২২
(জাপানিজ লেখক Genki Kawamura এই বই If Cats Disappeared from the World যেখানে ক্যান্সার আক্রান্ত মৃত্যুপথযাত্রী এক রোগী এক ডায়নি এর জাদুর মাধ্যমে একটি করে অতিরিক্ত দিন পান একটি করে জিনিস পৃথিবী থেকে মুছে দেবার মাধ্যমে)