বিশ্ব সেরা ১০০ বিজ্ঞানী

তারিখ নেই · 1 মিনিটের আনুমানিক পাঠ

সন্তানকে লালনপালন করবার সময় আমারা বাবা-মা’দের চেষ্টা থাকে কিছু আদর্শ মানুষগুলিকে তাদের সামনে তুলে ধরতে। বাচ্চাদেরকে তেমন আদর্শ মানুষগুলির পরিচয় করে দেবার জন্য বই একটি ভালো মাধ্যম। এমন একটি বই আমরা অভিভাবকরা প্রায়ই খুঁজি যেখানে একসাথে সমাদৃত বিজ্ঞানীদের গল্পগুলি থাকবে। এই “বিশ্ব সেরা ১০০ বিজ্ঞানী” বইটি আমার কাছে তেমনই একটি বই মনে হল যেটি আমি অনেকদিন ধরে খুঁজছিলাম। বিজ্ঞানীদের মজার গল্পগুলি লেখকের মুন্সিয়ানায় এক অদ্ভুত সুন্দর মাত্রা যোগ হয়েছে। লেখকের সাবলিল উপস্থাপনায় বিজ্ঞানীদের জীবনের তথ্যগুলি এবং তাদের মজার ঘটনাগুলি আগামী প্রজন্মদের উদ্দিপ্ত করবে বলে আমার বিশ্বাস। এমন একটি বই আমাদের বইয়ের সেলফের রাখা খুব দরকার।