সিঙ্গাপুরে গজল সন্ধ্যা ‘সুর কি মেহফিল’

তারিখ নেই · 2 মিনিটের আনুমানিক পাঠ

প্রাকাশিত: চ্যানেল আই অনলাইন

লিংক: https://www.channelionline.com/ghazal-evening-sur-ki-mehfil-in-singapore/

তারিখ: ২৮ জানুয়ারী ২০২৬

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো মনোজ্ঞ গজল সন্ধ্যা ‘সুর কি মেহফিল’।

গত ২৫ জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় সিঙ্গাপুরের এনটিইউ অডিটোরিয়ামে আয়োজিত এ সংগীতানুষ্ঠানে যৌথ পরিবেশনায় অংশ নেন প্রবাসী দুই বিশিষ্ট কণ্ঠশিল্পী মিলিয়া ইসলাম সাবেদ ও মনজুরুল মান্নান।

সংগীতাঙ্গন সিঙ্গাপুরের আয়োজনে অনুষ্ঠিত এ গজল সন্ধ্যায় কলকাতা থেকে আগত প্রখ্যাত যন্ত্রশিল্পী সিতাংশু মজুমদার (কীবোর্ড) ও সাবেরুল ইসলাম মণ্ডল (সারেঙ্গি) পরিবেশনায় অংশ নেন। এ ছাড়া সিঙ্গাপুরপ্রবাসী তবলাবাদক ঋত্তিক ঘোষাল ও সুবেন্দু মুখার্জী শিল্পীদের সঙ্গত করেন। অনুষ্ঠানের টাইটেল স্পনসর ছিল শাহিদ গ্রুপ।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ আয়োজনে মোট ২০টি গজল ও গীত পরিবেশিত হয়। মিলিয়া ইসলাম সাবেদ ও মনজুরুল মান্নান সমানভাবে ১০টি করে রাগপ্রধান গজল পরিবেশন করেন। এ ছাড়া যৌথ কণ্ঠে একটি গীত পরিবেশিত হয়, যা দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। পরিবেশনার ফাঁকে বিশিষ্ট উর্দু কবি, লেখিকা, নাট্যনির্দেশক ও প্রযোজক গৌরী শ্রীবাস্তবের সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। মূল অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ড. হিমানী স্বামী ও তাজকিয়া বাকি।

অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় সংগীতাঙ্গন সিঙ্গাপুরের চেয়ারম্যান জাহানারা খান বেবির প্রতি। সম্প্রতি অসুস্থ হয়ে তিনি মস্তিষ্কে বড় ধরনের অস্ত্রোপচারের মধ্য দিয়ে গেছেন। অনুষ্ঠানে তার দীর্ঘ ২৫ বছরের প্রবাসজীবনে কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করা হয় এবং তার দ্রুত আরোগ্য কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স লুৎফুন নাহার, মিশনের কর্মকর্তাবৃন্দ, কোস্টারিকার হাইকমিশনার ভিক্টর হুগো রোজাস গঞ্জালেস, কমিউনিটি নেতৃবৃন্দ, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা। দর্শকরা পুরো আয়োজন গভীর মনোযোগ ও আগ্রহের সঙ্গে উপভোগ করেন।

Reneta অনুষ্ঠানের চিত্র ধারণ ও সম্পাদনার দায়িত্বে ছিলেন নাজমুল হক খান। সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন ড. শাহীন আমিনুল্লাহ, বিমান চৌধুরী, সুব্রত সাহা, সাথী চৌধুরী ও জাকিয়া জেসমিন জেসি।

সম্পর্কিত নিবন্ধ

সিঙ্গাপুর ও প্রবাসী সংবাদ / প্রবাসে শেকড়ের খোঁজ: সিঙ্গাপুরে ক্যাডেট কলেজ কমিউনিটির গল্প

প্রবাসে শেকড়ের খোঁজ: সিঙ্গাপুরে ক্যাডেট কলেজ কমিউনিটির গল্প

5 মিনিটের আনুমানিক পাঠ
সিঙ্গাপুর ও প্রবাসী সংবাদ / মাইগ্র্যান্ট ব্যান্ড: সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের গানের দল (১২ নভেম্বর ২০২৫)

মাইগ্র্যান্ট ব্যান্ড: সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের গানের দল (১২ নভেম্বর ২০২৫)

6 মিনিটের আনুমানিক পাঠ
সিঙ্গাপুর ও প্রবাসী সংবাদ / সিঙ্গাপুরে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের মিলনমেলা: পেশাদারিত্ব ও ভ্রাতৃত্বের অনন্য উৎসব

সিঙ্গাপুরে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারদের মিলনমেলা: পেশাদারিত্ব ও ভ্রাতৃত্বের অনন্য উৎসব

3 মিনিটের আনুমানিক পাঠ